MEDIXOBD.COM

Vispazin Tablet

Vispazin Tablet

Tiemonium Methylsulfate

Globe Pharmaceuticals Ltd.

Unit Price : 6.00 (5 x 10: 300.00)

Another Brands

Indications

টাইমোনিয়াম মিথাইলসালফেট একটি মাংসপেশীর খিঁচুনীরোধী ঔষধ যা পরিপাকনালী, পিত্ততন্ত্র, মূত্রাশয় ও জরায়ুর পেশীর সংকোচন কমায়। ইহা পরিপাকনালী ও পিত্ততন্ত্রের অকার্যকারিতা সংক্রান্ত ব্যথার লক্ষণ ভিত্তিক চিকিৎসায় ব্যবহৃত হয়। এছাড়াও এটি মূত্রনালী ও স্ত্রী জননাঙ্গ সংক্রান্ত রোগের সংকোচন ও ব্যথার চিকিৎসায় নির্দেশিত।

Composition

Pharmacology

টাইমোনিয়াম মিথাইলসালফেট হল এসিটাইলকোলিন ও হিস্টামিনের এন্টাগোনিস্ট। এটি কোষের ঝিল্লির ফসফোলিপিড এবং প্রোটিনের সাথে ক্যালসিয়ামের বন্ধনকে শক্তিশালী করে। ফলে এটি অন্ত্র, পিত্তথলি, মূত্রাশয় ও জরায়ুর মসৃণ পেশীর সংকোচন কাজকে বাধাপ্রদর্শন করে, যা অভ্যন্তরীণ ব্যথা কমায়।

Dosage & Administration

প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে : সাধারণ মাত্রা দৈনিক ২-৬ টি ট্যাবলেট অথবা ৩-৯ চা চামচ সিরাপ বিভক্ত মাত্রায়। শিশুদের ক্ষেত্রে : দৈনিক ৩ মিঃলিঃ/কেজি অথবা ৬ মিঃগ্রাঃ/কেজি দৈহিক ওজন হিসেবে বিভক্ত মাত্রায়।

Contraindications

ইউরেথ্রোপ্রোস্টেটিক ডিজঅর্ডার যেখানে প্রস্রাব আটকে যাওয়ার ঝুঁকি আছে সেসব ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয়। যে সমন্ত রোগীর এ্যাঙ্গেল ক্লোজার Glucoma হওয়ার ঝুঁকি আছে তাদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত।

Side Effects

টাইমোনিয়াম মিথাইলসালফেট ব্যবহারে কারো কারো হাইপোটেনশন ও ট্যাকিকার্ডিয়া হওয়ার ঝুঁকি থাকে।

Pregnancy & Lactation

প্রাণীর উপর গবেষণা করে দেখা গেছে যে, Fetus এর উপর টাইমোনিয়াম মিথাইলসালফেট এর কোন ক্ষতিকর প্রভাব নেই; সাধারণ ব্যবহারে এখন পর্যন্ত Fetus এর কোন বিকলাঙ্গতা দেখা যায়নি। তবুও পর্যাপ্ত তথ্য না থাকার কারণে স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে বিচার বুদ্ধি ও সতর্কতা অবলম্বন করা উচিত।

Precautions & Warnings

প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা আছে এমন সব রোগীর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। তীব্র ফুসফুসের প্রদাহ, করোনারী অপর্যাপ্ততা, অত্যাধিক দেহতাপ বৃদ্ধি এবং বৃক্কীয় ও যকৃতের অপর্যাপ্ত কার্যকারিতার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা উচিত। দৃষ্টি বিভ্রাট হওয়ার ঝুঁকি, গাড়ি ও মেশিন চালানোর ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠতে পারে।

Therapeutic Class

Anticholinergics

Storage Conditions

আলো ও তাপ থেকে দূরে, শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।