MEDIXOBD.COM

Virodacla Tablet

Virodacla Tablet

Daclatasvir

Incepta Pharmaceuticals Ltd.

Unit Price : 400.00 (1 x 28: 11,200.00)

Another Brands

Indications

ডাকলাটাসভির ক্রনিক হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সফোসবুভির এর সাথে চিকিৎসায় ব্যবহারের জন্য নির্দেশিত।

Composition

Pharmacology

ডাকলাটাসভির হচ্ছে একটি ডিরেক্ট অ্যাক্টিং এন্টি-ভাইরাল এজেন্ট যা সরাসরি হেপাটাইটিস সি ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। ডাকলাটাসভির হচ্ছে এনএস৫এ ইনহিবিটর যা এইচসিভি এনকোডেড একটি অকাঠামোগত প্রোটিন। ডাকলাটাসভির এনএস৫এ এর সাথে যুক্ত হয়ে একই সাথে ভাইরাল প্রতিলিপন এবং ভিরিয়ন এসেম্বলি কে বন্ধ করে। ডাকলাটাসভির রেসিস্ট্যান্স ভাইরাসের বৈশিষ্ট, বায়োকেমিক্যাল পরীক্ষা এবং কম্পিউটার মডেলিং ডাটা থেকে দেখা যায় যে ডাকলাটাসভির প্রোটিনের ডোমেইন-১ এর এন টার্মিনাসের সাথে যুক্ত হয়, যা প্রোটিনের কাঠামোগত পরিবার্তনের মাধ্যমে এনএস৫এ এর কার্যক্রমকে বাধাগ্রস্থ করে।

Dosage & Administration

প্রতিদিন সফোসবুভিরের সাথে ডাকলাটাসভির এর প্রয়োজনীয় মাত্রা হল ৬০ মি.গ্রা. যা মুখে সেব্য। ডাকলাটাসভির খাবারের আগে বা পরে খাওয়া যাবে। অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। ডাকলাটাসভির+সফোসবুভির এর ১২ সপ্তাহের চিকিৎসার সময়কালের ডাটা শুধু মাত্র ট্রিটমেন্ট নেইভ জেনোটাইপ-১ রোগীদের ক্ষেত্রে পাওয়া গেছে। সিরোসিস ব্যতীত অ্যাডভান্স লিভার ডিজিজ এ আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ডাকলাটাসভির+সফোসবুভির সাথে রিবাভিরিন অথবা রিবাভিরিন ব্যতীত এর ডাটা পাওয়া গেছে। জেনোটাইপ-৪ এর ডাকলাটাসভির+সফোসবুভির এর নির্দেশিত মাত্রার উপর ভিত্তি করে জেনোটাইপ-১ এর বহির্পাতন। ট্রিটমেন্ট-নেইভ রোগীদের ক্ষেত্রে ডাকলাটাসভির+পেগইন্টারফেরন আলফা+ রিবাাভিরিন এর ডাটা পাওয়া গেছে। যখন রিবাাভিরিন ডাকলাটাসভির এর সাথে একত্রে ব্যবহার করা হয় তখন রিবাাভিরিন এর ডোজ বডি-ওয়েট এর উপর নির্ভর করে। ডোজের পরিবার্তন, বিরতি, ডিসকন্টিনিউয়েশন : বিরুপ প্রতিক্রিয়া নিয়ন্ত্রনে ডাকলাটাসভির এর ডোজের পরিবার্তনের কোন রিকোমেন্ড নেই। যদি বিরুপ প্রতিক্রিয়া রোগীর জন্য অকল্যানকর হয় সেক্ষেত্রে ডাকলাটাসভির বন্ধ করতে হবে, ডাকলাটাসভির কখনোই মনোথেরাপী হিসাবে দেওয়া যাবে না। কনকোমিট্যান্ট ওষুধের ক্ষেত্রে ডোজের মাত্রা : স্ট্রং সি ওয়াই পি ৩এ৪ ইনহিবিটর- ডাকলাটাসভির এর ডোজ ৩০ মি.গ্রা. কমাতে হবে যখন সি ওয়াই পি ইনহিবিটরের সাথে ব্যবহার করা হয়। মডারেট সি ওয়াই পি ৩এ৪ ইনডিউসার : ডাকলাটাসভির এর ডোজ ৯০ মি.গ্রা. বাড়াতে হবে যখন সি ওয়াই পি ইনডিউসারের সাথে ব্যবহার করা হয়। মিসড্ ডোজ : যদি কোন রোগী ডাকলাটাসভির এর ডোজ মিস করে ফেলে তাহলে যত দ্রূত সম্ভব ডোজ নিতে হবে যদি সে ২০ ঘন্টার মধ্যে মনে করতে পারে। যদি ২০ ঘন্টার অধিক সময় পেরিয়ে যায় সেক্ষেত্রে ঐ ডোজ বাদ দিয়ে পরবর্তী ডোজ সঠিক সময়ে নিতে হবে।

Contraindications

ডাকলাটাসভির যে সকল ওষুধের সাথে কম্বিনেশন হিসাবে প্রতিনির্দেশিত, যারা সিওয়াইপি৩এ কে ইনডিউস করার মাধ্যমে ডাকলাটাসভির এর এক্সপোজার সীমিত করে এবং কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে। ডাকলাটাসভির এর সঙ্গে যে সকল ওষুধ পার্শ্বপ্রতিক্রিয়া দেখায়- অ্যান্টি কনভালসেন্ট: ফিনাইটইন, কার্বামাজিপাইন এন্টিমাইক্রোবিয়াল এজেন্ট: রিফামপিন, হারবাল প্রোডাক্ট: জনস্ওট (Hypericum perforatum) যখন ডাকলাটাসভির, সফোসবুভির এর সাথে একযোগে ব্যবহৃত করা হবে তখন সফোসবুভির এর প্রতিনির্দেশনাগুলো ডাকলাটাসভিরর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

Side Effects

গুরুতর ব্র্যাডিকার্ডিয়া হয় যখন সফোসবুভির এবং এমিওডেরনের সাথে একত্রে গ্রহণ করা হয়। এছাড়াও মাথা ঘোরা, প্রচন্ড দুর্বলতা, ক্লান্তি, শ্বাস কষ্ট, বুকে ব্যথা, বিভ্রান্তি, স্মৃতিভ্রম, অজ্ঞান হয়ে যাওয়া ইত্যাদি লক্ষন দেখা যায়।

Pregnancy & Lactation

গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ডাকলাটাসভির এর কোন তথ্য পাওয়া যায় নি। তাই গর্ভবতী মহিলার সুবিধা এবং ডাকলাটাসভির এর ঝুঁকি বিবেচনা করে এর ডোজ নির্ধারণ করতে হবে। ডাকলাটাসভির এবং এর মেটাবোলাইটস মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা তা জানা নেই। তবে শিশুদের উপর এই ওষুধের পার্শ্বপতিক্রিয়া বিবেচনা করে স্তন্যদানকালীন সময়ে তখনই ব্যবহার করা উচিৎ যখন শিশুর ক্ষতির চেয়ে মায়ের সুবিধা বেশী।

Precautions & Warnings

অন্য ওষুধের সাথে ক্রিয়ার ফলে সৃষ্ট ভাইরোলজিক রেসপনসের বিরুপ প্রতিক্রিয়া বা ঝুঁকি: ডাকলাটাসভির এবং অন্য ওষুধের একত্রে সেবনে কিছু বিরুপ প্রতিক্রিয়া দেখা যায়, যা পরবর্তীতে ডাকলাটাসভির এর থেরাপিউটিক ইফেক্ট কমিয়ে দেয় এবং রেসিস্ট্যান্স তৈরী হয়। ডোজের সমন্বয়ে অসুবিধা হয়। চিকিৎসাগতভাবে উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। সফোসবুভির এবং এমিত্তডেরন একযোগে ডাকলাটাসভির এর সাথে গ্রহনে গুরুতর ব্র্যাডিকার্ডিয়া এবং এক্ষেত্রে রোগীদেও পরামর্শ: পোষ্টমার্কেটিং রিপোর্টে পেস-মেকার ইন্টারভেনশন এবং কার্ডিয়াক অ্যারেষ্ট দেখা দেয়। তাই সফোসবুভির এবং এমিত্তডেরনের সাথে একযোগে ডাকলাটাসভির এর ব্যবহারের কোন অনুমোদন নেই। যদি কোন বিকল্প ব্যবস্থা না থাকে এবং সফোসবুভির ও ডাকলাটাসভির এর সাথে একযোগে এমিত্তডেরন ব্যবহার করতে হয় সেক্ষেত্রে অবশ্যই কার্ডিয়াক মনিটরিং করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুসরন করতে হবে।

Therapeutic Class

Hepatic viral infections (Hepatitis C)

Storage Conditions

আলো থেকে দূরে শুল্ক স্থানে ও ৩০° সে এর নিচে রাখুন। সব ধরনের ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।