MEDIXOBD.COM

Vesocal Tablet

Vesocal Tablet

Amlodipine Besilate

Rangs Pharmaceuticals Ltd.

Unit Price : 8.03 (3 x 10: 240.90)

Another Brands

Indications

এসেনশিয়াল হাইপারটেনশন : এ্যামলোডিপিন হাইপারটেনশন এর একক চিকিৎসায় অত্যন্ত কার্যকর। ইহা অন্যান্য এন্টিহাইপারটেনসিভ ঔষধের সঙ্গে ব্যবহৃত হতে পারে। এনজাইনা পেকটোরিস : এ্যামলোডিপিন পুরাতন ও স্থায়ী এনজাইনা পেকটোরিসের একক চিকিৎসায় অত্যন্ত কার্যকর ভাবে নির্দেশিত। ইহা অন্যান্য এন্টিএনজাইনাল ঔষধের সঙ্গে ব্যবহৃত হতে পারে। ভেসোস্পাসটিক এনজাইনা : এ্যামলোডিপিন নিশ্চিত ও সন্দেহাতীত ভেসোস্পাসটিক এনজাইনাতে নির্দেশিত। ইহা ভেসোম্পাসটিক এনজাইনার একক চিকিৎসায় অথবা অন্যান্য এন্টিএনজাইনাল ঔষধের সঙ্গে ব্যবহৃত হতে পারে।

Composition

Pharmacology

এ্যামলোডিপিন একটি ডাইহাইড্রোপিরিডিন ক্যালসিয়াম চ্যানেল প্রতিবন্ধক, যার কার্যকারিতা দীর্ঘস্থায়ী এবং হাইপারটেনশন ও এনজাইনা পেকটোরিস চিকিৎসায় ব্যবহৃত হয়। এ্যামলোডিপিন মায়োকার্ডিয়াল কোষ, যারা হৃদপিণ্ডের বিশেষ পরিবহণ তন্ত্রের অন্তর্গত এবং ভাসকুলার মাংসপেশীর নরম কোষগুলোকে প্রভাবিত করে। এ্যামলোডিপিন প্রয়োগে প্রাথমিকভাবে ভেসোডাইলেশন ঘটে, পেরিফেরাল রেজিসট্যান্স (আফটার লোড) ও রক্তচাপ হ্রাস পায়, করোনারী রক্তপ্রবাহ এবং হৃদসঞ্চালনের রিফ্রেক্স বৃদ্ধি পায়। এ ফলে হৃদপিন্ডে অক্সিজেন সরবরাহ ও কার্ডিয়াক আউটপুট বৃদ্ধি পায়।

Dosage & Administration

হাইপারটেনশন : সাধারণত ৫ মি.গ্রা. দিনে একবার। সর্বোচ্চ প্রয়োগ মাত্রা ১০ মি.গ্রা. দিনে একবার। বয়স্ক রোগীদের ক্ষেত্রে বা যে সমস্ত রোগীর যকৃতের অসুবিধা আছে তারা ২.৫ মি.গ্রা. হিসাবে দৈনিক একবার করে খেতে পারেন; এই সেবনবিধি একই নিয়মে প্রচলিত থাকবে যখন এ্যামলোডিপিন অন্য উচ্চ রক্তচাপ নিবারক চিকিৎসার সাথে ব্যবহৃত হয়। এনজাইনা (পুরাতন স্থায়ী এবং ভেসোম্পাসটিক) : ৫ থেকে ১০ মি.গ্রা. বয়স্ক রোগীর এবং যে সকল রোগীর যকৃতের অসুবিধা আছে তাদের জন্য স্বল্প মাত্রা ব্যবহার্য। তবে বেশীরভাগ রোগীর জন্যই ১০ মি.গ্রা. ব্যবহার্য। খাওয়ার আগে বা পরে গ্রহণযোগ্য।

Contraindications

ডাইহাইড্রোপিরিডিন জাত দ্রব্যের প্রতি অতিসংবেদনশীল রোগীর ক্ষেত্রে। গর্ভবতী মহিলার ক্ষেত্রে।

Side Effects

এ্যামলোডিপিনের সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলো সাধারণত ভেসোডাইলেটরী ক্রিয়ার সঙ্গে যুক্ত, যেমন, ঘুমঘুমভাব, রক্তিমাভ মুখমন্ডল, মাথাব্যথা, হাইপোটেনশন এবং পেরিফেরাল এডেমা, পরিপাকতন্ত্রের অসুবিধা, বারবার প্রসাব করার ইচ্ছা, অলসতা, চোখের ব্যথা এবং মানসিক বিপর্যস্ততা ও দেখা যেতে পারে। চিকিৎসার প্রাথমিক পর্যায়ে বুকে ব্যথা হতে পারে এবং কিছু কিছু রোগীর ক্ষেত্রে রক্তচাপ অত্যাধিক নেমে যায়, যা পরবর্তীতে মস্তিষ্ক বা হৃদপিন্ডের অসুবিধা ক্ষণস্থায়ী অন্ধত্বে রূপ নেয়। অতিসংবেদনশীলতার জন্য ফুসকুড়ি, জ্বর এবং যকৃতের অসুবিধার সৃষ্টি হতে পারে।

Pregnancy & Lactation

প্রেগন্যান্সি ক্যাটাগরী 'C'। গর্ভবতী মহিলাদের উপর এ্যামলোডিপিনের পর্যাপ্ত ও সুনিয়ন্ত্রিত গবেষণা নাই। কেবলমাত্র নবজাতকের ঝুঁকির চেয়ে উপকারিতা বেশী হলে এ্যামলোডিপিন ব্যবহার করা উচিত। মাতৃদুগ্ধের সাথে নিঃসৃত হয় কিনা জানা যায়নি। এই তথ্যের অনুপস্থিতির কারণে যখন এ্যামলোডিপিন খাওয়া হয় তখন স্তন্যদান বন্ধ করতে হবে।

Precautions & Warnings

যকৃতের অসুবিধা, গর্ভাবস্থা এবং দুগ্ধ প্রদানকালীন সময়ে সাবধানতা অবলম্বন করা উচিৎ।

Therapeutic Class

Calcium-channel blockers

Storage Conditions

সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন। আলো থেকে দূরে ঠাণ্ডা ও শুষ্ক স্থানে রাখুন।