MEDIXOBD.COM

Spotex Cream

Spotex Cream

Tretinoin (Topical)

Opsonin Pharma Ltd.

Unit Price : 500.00 

Another Brands

Indications

একনি ভালগারিস (ব্রণ) যেখানে কমেডনস্‌, প্যাপিউলস্ এবং পাসটিউলস্ প্রাধান্য বিস্তার করে সেখানে শুধুমাত্র বাহ্যিকভাবে ট্রিটিনয়েন ক্রীম ত্বকের উপর ব্যবহার করা যেতে পারে।

Composition

Pharmacology

যদিও ট্রিটিনয়েনের প্রকৃত কার্যপদ্ধতি অজানা, তবে চলমান প্রমাণাদি উল্লেখ করে যে ট্রিটিনয়েন ফলিকুলার এপিথেলিয়াল কোষের সমসংযোগ কমায় এবং সেই সাথে সূক্ষ্ম চর্মরোগ বিশেষের বর্ধনকেও কমায়। ট্রিটিনয়েন মাইটোটিক ক্রিয়াকলাপকেও উত্তেজিত করে এবং ফলিকুলার এপিথেলিয়াল কোষের রূপান্তর ঘটায় ফলে একনি ভলগারিস এর বিতাড়ন ঘটে।

Dosage & Administration

ট্রিটিনয়েন ক্রীমটি আক্রান্ত স্থানে আলতোভাবে দিনে এক থেকে দু’বার প্রয়োগ করা উচিত। প্রয়োগের পূর্বে ত্বক অবশ্যই ভালভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। মনে রাখা উচিত, ওষুধের ক্রিয়া পরিলক্ষিত হওয়ার জন্য ওষুধটি ৬ থেকে ৮ সপ্তাহ প্রয়োগের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। ট্রিটিনয়েন ক্রীম ব্যবহারের সময় ময়েশ্চারাইজার এবং সব ধরনের প্রসাধন সামগ্রী ব্যবহার করা যাবে কিন্তু যুগপৎভাবে নয়। ট্রিটিনয়েন টয়লেট্রিজ ব্যবহার করা উচিত নয়।

Contraindications

ট্রিটিনয়েন এর উপাদানের প্রতি যাদের সংবেদনশীলতা আছে তাদের ক্রীমটি ব্যবহার করা উচিত নয়। এই ক্রীমটি তাদের ক্ষেত্রেও ব্যবহার করা উচিত নয় যাদের ব্যক্তিগত এবং পারিবারিকভাবে ত্বক ক্যান্সারের ইতিহাস আছে।

Side Effects

ট্রিটিনয়েন বাহ্যিকভাবে ব্যবহারের ফলে প্রাথমিক পর্যায়ে সাধারণত জ্বালাপোড়া, অথবা সামান্য চুলকানি হতে পারে, প্রয়োগ স্থানে লালচে ভাব এবং ত্বকের উপরের পাতলা আবরণ উঠে যেতে পারে। যদি চুলকানি খুব মারাত্মক এবং দীর্ঘক্ষণ ধরে স্থায়ী হয় তা হলে ইহার ব্যবহার বন্ধ করা উচিত এবং প্রয়োজনবোধে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

Pregnancy & Lactation

ট্রিটিনয়েন গর্ভবর্তী মহিলাদের ক্ষেত্রে বাহ্যিকভাবে ব্যবহার করলে নিরাপদ, এর স্বপক্ষে খুব অপর্যাপ্ত প্রমানাদি আছে। ট্রিটিনয়েন মানবদেহে রক্ত সংবহনতন্ত্রীয় পথে প্রয়োগের ফলে বর্ধনশীল ভ্রুণে বিকৃত গঠন সৃষ্টি হয়। সুতরাং ইহা গর্ভবর্তী এবং স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়।

Precautions & Warnings

ট্রিটিনয়েন ঠোঁট, মুখ গহ্বর, চোখ, চোখের পাতা, নাসারন্ধ্র অথবা অন্যান্য মিউকাস ঝিল্লীর সংস্পর্শে আসা উচিত নয়। যদি সংস্পর্শ ঘটে তবে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। ত্বকের সংবেদনশীল স্থান যেমন- গ্রীবায় ক্রীমটি সতর্কতার সাথে প্রয়োগ করা উচিত। ফাঁটা, দাদ সমৃদ্ধ অথবা সূর্যরশ্মি ঝল্‌সিত ত্বকে ক্রীমটি ব্যবহার করা যাবে না।

Therapeutic Class

Topical retinoid and related preparations

Storage Conditions

শিশুদের নাগালের বাইরে রাখুন। আলো থেকে দূরে, ঠাণ্ডা ও শুরুনো স্থানে রাখুন।