Indications
ফ্লুটিকাসোন ন্যাজাল স্প্রে নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- মৌসুমি এলার্জিজনিত রাইনাইটিস, হে ফিভার ও বারমেসে রাইনাইটিস এর প্রতিষেধক ও চিকিৎসার জন্য নির্দেশ করা হয়। এটি একটি শক্তিশালী প্রদাহ বিরোধী ঔষধ যা স্থানিকভাবে শুধুমাত্র ন্যাজাল মিওকোসার উপর কাজ করে এবং শরীরের অভ্যন্তরে কোন ক্রিয়া লক্ষ্য করা যায় না।
Composition
Pharmacology
Dosage & Administration
প্রাপ্তবয়স্ক এবং ১২ বছরের অধিক বাচ্চাদের ক্ষেত্রে : প্রতিটি নাসারন্ধ্রে দিনে ১ বার ২ টি স্প্রে, যা সকালের দিকে ব্যবহার করা অপেক্ষাকৃত উৎকৃষ্ট। কিছু কিছু ক্ষেত্রে, দিনে ২ বার প্রতিটি নাসারন্ধ্রে ২ টি করে স্প্রে ব্যবহার করা উচিত; তবে ৪ টি স্প্রে অতিক্রম করা উচিত নয়। ১২ বছরের অনধিক (৪-১১ বছর) বাচ্চাদের ক্ষেত্রে : দিনে ১ বার প্রতিটি নাসারন্ধ্রে ১ টি করে স্প্রে। সর্বোচ্চ দিনে মোট ৪ টির অধিক স্প্রে ব্যবহার করা উচিত নয়। শিশুদের বারমেসে রাইনাইটিস চিকিৎসার অপর্যাপ্ত তথ্যের কারণে এটির ব্যবহার সুপারিশ করা হয় না। ৪ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে : ৪ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ফ্লুটিকাসোন প্রোপিওনেট এর নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি। রোগীদের ফ্লুটিকাসোন প্রোপিওনেট ন্যাজাল স্প্রে নিয়মিত সময় পর পর নির্দেশনা অনুযায়ী ব্যবহার করা উচিত, কেননা এর কার্যকারিতা নিয়মিত ব্যবহারের উপর নির্ভরশীল। অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
Contraindications
এর কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা থাকলে ফ্লুটিকাসোন প্রোপিওনেট ন্যাজাল স্প্রে প্রতিনির্দেশিত।
Side Effects
ফ্লুটিকাসোন প্রোপিওনেট ন্যাজাল স্প্রে শরীরের অন্যান্য অংশে খুব অল্প পরিমাণে শোষিত হয়। তাই কম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। ন্যাজাল স্প্রে ব্যবহারের কারনে নাক ও গলা শুকিয়ে যাওয়া, স্বাদ বিচ্যুতি, ঘ্রান বিচ্যুতি এবং নাক দিয়ে রক্ত ঝরার ঘটতে পারে।
Pregnancy & Lactation
গর্ভবতী মহিলাদের এটা ব্যবহারের পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত তথ্য পাওয়া যায় নাই। ভ্রুণের ক্ষতির চেয়ে মায়ের উপকার বেশী বিবেচনা হলে গর্ভাবস্থায় ফ্লুটিকাসোন প্রোপিওনেট ব্যবহার করা উচিত। মাতৃদুগ্ধে ফ্লুটিকাসোন প্রোপিওনেট নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি। যেহেতু অন্যান্য কর্টিকোস্টেরয়েড মাতৃদুগ্ধে নিঃসৃত হয়, সেহেতু স্তন্যদানরত মহিলাদের ইহা ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।
Precautions & Warnings
অন্যান্য কর্টিকোস্টেরয়েডের মত ফ্লুটিকাসোন প্রোপিওনেট নাসারন্ধ্রে ব্যবহারের ফলে বিরল ক্ষেত্রে হুইজিং, ন্যাজাল সেপটাম পারফোরেশন, ক্যাটার্যাক্টস, গ্লুকোমা এবং ইন্ট্রাঅকুলার চাপের বৃদ্ধির ঘটনার তথ্য পাওয়া যায়। যদিও নির্দেশিত মাত্রায় ফ্লুটিকাসোন প্রোপিওনেট ন্যাজাল স্প্রে এর সিস্টেমিক প্রভাব কম, তথাপি বেশী মাত্রায় ব্যবহারের ফলে ঝুঁকির সম্ভাবনা বৃদ্ধি পায়। সেজন্য সুপারিশকৃত মাত্রার চেয়ে বেশী ফ্লুটিকাসোন প্রোপিওনেট ন্যাজাল স্প্রে এর ব্যবহার পরিহার করা উচিত।
Therapeutic Class
Fluocinolone & Combined Preparations, Nasal Steroid Preparations
Storage Conditions
আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।