Indications
ইটোডোলাক নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- তীব্র ব্যথায় ও দীর্ঘমেয়াদী ব্যবহারে নির্দেশিত যেমন: অস্টিওআথ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস যেকোন তীব্র ব্যথা উপশমে বাতের তীব্র ব্যথায়
Composition
Pharmacology
Dosage & Administration
প্রাপ্ত বয়স্ক ও ১৮ বছরের ঊর্ধ্বে: ইটোডোলাক ৩০০ মি.গ্রা. ক্যাপসুল : ৬০০ মি.গ্রা. দিনে একবার অথবা ৩০০ মি.গ্রা. দিনে দুইবার। ইটোডোলাক ৬০০ মি.গ্রা. ই আর ট্যাবলেট : দিনে একবার। পেডিয়াট্রিক: ১৮ বছরের কম বয়সী পেডিয়াট্রিক রোগীদের সুরক্ষা এবং কার্যকারিতা এখনো প্রতিষ্ঠিত হয়নি।
Contraindications
ইটোডোলাক এর প্রতি অতি সংবেদনশীলতায় প্রতিনির্দেশিত। যেসব রোগীদের অ্যাজমা, আর্টিক্যারিয়া অথবা অ্যাসপিরিন ও অন্যান্য এনএসএআইডি এর প্রতি অ্যালার্জিক ক্রিয়া আছে, তাদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।
Side Effects
গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। ইটোডোলাক সেবনে পেটে ব্যথা, কোষ্ঠকাঠিণ্য, ডায়রিয়া, বদহজম, পেট ফাপা, বুক জ্বালা পোড়া, বমি বমি ভাব, বমি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল আলসার হতে পারে।
Pregnancy & Lactation
গর্ভবর্তী মায়েদের ক্ষেত্রে কোন পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত পরীক্ষা হয় নাই। যদি ভ্রুণের উপর ক্ষতিকর প্রভাবের চেয়ে এর প্রয়োজন অধিক গুরুত্বপূর্ণ হয় তবেই ব্যবহার করা যাবে। মাতৃদুগ্ধে ইটোডোলাক নিঃসৃত হয় কিনা জানা যায় নাই। মায়ের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে দুগ্ধদানে বিরত থাকবে নাকি ওষুধ ব্যবহারে বিরত থাকবে।
Precautions & Warnings
যেসব রোগীর মারাত্মক হেপাটিক ক্রিয়া, অ্যাজমা, ফ্লুইড রিটেনশন, হাইপারটেনশন অথবা হৃদপিন্ডের অকার্যকারিতার সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে প্রয়োগ করতে হবে। ইটোডোলাক সেবনে যদি যকৃতে সমস্যা অথবা সিস্টেমিক সমস্যা হয় (যেমন, ইউসিনোফিলিয়া, ব্র্যাশ ইত্যাদি), তবে ওষুধ ব্যবহার হতে বিরত থাকা উচিত।
Therapeutic Class
Drugs for Osteoarthritis, Drugs used for Rheumatoid Arthritis, Non-steroidal Anti-inflammatory Drugs (NSAIDs)
Storage Conditions
৩০° সে. এর উপরে সংরক্ষণ করা হতে বিরত থাকুন। আলো থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন।