Indications
এই প্রিপারেশনটি আয়রন ঘাটতির প্রোফাইল্যাক্সিসে নির্দেশিত, বিশেষত যখন অপর্যাপ্ত ডায়েটের কারনে গর্ভাবস্থায় এবং রক্তস্বল্পতার সময় পরিপূরক জিংক এবং আয়রনের প্রয়োজন হয়।
Composition
Pharmacology
এই প্রিপারেশনটি ফেরাস অ্যাসকরবেট, ফলিক এসিড এবং জিংক এই তিনটি পুষ্টিকর পরিপূরকের সংমিশ্রণ দ্বারা তৈরী। ফেরাস অ্যাসকরবেট, আয়রন এবং ভিটামিন সি এর সংমিশ্রণে তৈরী। আয়রন আমাদের দেহে সঞ্চয় হয় এবং আয়রনের ঘাটতিজনিত রক্তস্বল্পতা দূর করে। দেহে আয়রনের শোষণ বাড়ানোর জন্য ভিটামিন সি (অ্যাসকরবেট) যুক্ত করা হয়। ফলিক অ্যাসিড ভিটামিন বি এর একটি ফর্ম যা রক্তের লাল কোষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যা সারা শরীর জুড়ে অক্সিজেন বহন করে। অনাগত শিশুর মস্তিষ্ক এবং মেরুদণ্ডের বিকাশের ক্ষেত্রে ভূমিকা রাখার কারণে এটি গর্ভাবস্থায়ও প্রয়োজনীয়। জিঙ্ক এমন একটি মাইক্রোমাইনাল যা পুষ্টি সরবরাহ করে।
Dosage & Administration
প্রাপ্তবয়স্ক ও বয়স্ক : দিনে একটি করে ট্যাবলেট খাবারের আগে বা পরে (খাদ্যের কারনে ইহার শোষণে ব্যাঘাত ঘটে না) অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যাবহার্য। আরও গুরুতর অবস্থায়, চিকিৎসকের পরামর্শ অনুসারে দিনে দুটি ট্যাবলেট গ্রহণ করা যেতা পারে। শিশুদের ক্ষেত্রে : শিশুদের ক্ষেত্রে ইহার সুরক্ষা এবং কার্যকারিতা এখনো প্রতিষ্ঠিত হয়নি।
Contraindications
এটি হিমোলাইটিক রক্তস্বল্পতাজনিত রোগীদের ক্ষেত্রে এবং এর যে কোনও উপাদানের প্রতি হাইপারসেন্সিটিভিটি আছে এমন রোগীদের ক্ষেত্রে ইহা প্রতিনির্দেশিত। শরীরে আয়রনের আধিক্য থাকলেও ইহা প্রতিনির্দেশিত।
Side Effects
আয়রন, ফলিক এসিড এবং জিংক সাপলিমেন্টের পার্শ্ব প্রতিক্রিয়াগুলি হালকা এবং ক্ষণস্থায়ী হয়। এর মধ্যে এপিগ্যাস্ট্রিক ব্যথা, বমিবমি ভাব, কোষ্ঠকাঠিন্য, বমি, ডায়রিয়া, হার্ট জ্বালাপোড়া ইত্যাদি অন্তর্ভুক্ত।
Pregnancy & Lactation
যদি গর্ভবতী হন, বা গর্ভবতী হওয়ার পরিকল্পনা করছেন বা বর্তমানে বুকের দুধ খাওয়ান ঔষধ গ্রহণ বা চালিয়ে যাওয়ার আগে দয়া করে আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। গর্ভাবস্থার প্রথম ট্রাইমিস্টারে এই প্রিপারেশন প্রয়োগের আগে আয়রন ঘাটতির সুনির্দিষ্ট প্রমাণ না দেখলে এড়ানো উচিৎ। গর্ভাবস্থার অবশিষ্ট সময় বিশেষত যখন জিংক পরিপূরক প্রয়োজন হয়, তখন আয়রনের ঘাটতির প্রফাইল্যাক্সিস ন্যায়সঙ্গত।
Precautions & Warnings
যে সকল রোগীদের আয়রন ওভারলোড হতে পারে, যেমন হেমোক্রোম্যাটোসিস, হেমোলাইটিক অ্যানিমিয়া বা রেড সেল এপ্ল্যাসিয়া রয়েছে তাদের ব্যাপারে সতর্ক থাকা উচিৎ। চিকিৎসায় কার্যকারিতার অভাব রক্তস্বল্পতার অন্যান্য কারণগুলি নির্দেশ করতে পারে এবং এ বিষয়ে আরও পর্যবেক্ষণ করার প্রয়োজন হতে পারে।
Therapeutic Class
Iron, Vitamin & Mineral Combined preparation
Storage Conditions
আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০° সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।