Indications
প্রাপ্ত বয়স্ক (>১৮ বছর) ব্যক্তিদের ক্ষেত্রে সংক্রমণ ঘটাতে পারে এমন সংবেদনশীল জীবাণুগুলোর মাধ্যমে সংঘঠিত নিম্নলিখিত উপসর্গে মক্সিফ্লক্সাসিন হাইড্রোক্লোরাইড নির্দেশিত- অ্যাকিউট ব্যাকটেরিয়াল সাইনুসাইটিস। অ্যাকিউট ব্যাকটেরিয়াল এক্সাসারবেশন অফ ক্রণিক ব্রঙ্কাইটিস। কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া। ত্বক ও ত্বকের গঠনতন্ত্রে সংক্রমণ: জটিল ও অজটিল। জটিল ইন্ট্রা-এবডোমিনাল সংক্রমণ।
Composition
Pharmacology
Dosage & Administration
মক্সিফক্সাসিন এর মাত্রা দিনে ১ বার ৪০০ মি.গ্রা., চিকিৎসার সময়কাল ইনফেকশনের ধরনের উপর নির্ভরশীল যা নিম্নলিখিত ছকে নির্দেশিতঃ অ্যাকিউট ব্যাকটেরিয়াল সাইনুসাইটিসঃ ৪০০ মি.গ্রা. করে দৈনিক একবার ১০ দিন পর্যন্ত অ্যাকিউট ব্যাকটেরিয়াল এক্সাসারবেশন অফ ক্রণিক ব্রঙ্কাইটিসঃ ৪০০ মি.গ্রা. করে দৈনিক একবার ৫ দিন পর্যন্ত কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়াঃ ৪০০ মি.গ্রা. করে দৈনিক একবার ৭-১৪ দিন পর্যন্ত অজটিল ত্বক ও ত্বকের গঠনতন্ত্রে সংক্রমণঃ ৪০০ মি.গ্রা. করে দৈনিক একবার ৭ দিন পর্যন্ত জটিল ও অজটিল ত্বক ও ত্বকের গঠনতন্ত্রে সংক্রমণঃ ৪০০ মি.গ্রা. করে দৈনিক একবার ৭-২১ দিন পর্যন্ত জটিল ইন্ট্রা- এবডোমিনাল সংক্রমণঃ ৪০০ মি.গ্রা. করে দৈনিক একবার ৫-১৪ দিন পর্যন্ত।
Contraindications
মক্সিফ্লক্সাসিন বা অন্যান্য কুইনোলনে অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে মক্সিফ্লক্সাসিন প্রতিনির্দেশিত।
Side Effects
মক্সিফ্লক্সাসিন (মুখে সেব্য বা শিরাপথে ব্যবহার অথবা একই সাথে প্রয়োগের ক্ষেত্রে) চিকিৎসায় কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার (১%) মধ্যে রয়েছে মাথাধরা, বমি, ডায়রিয়া, কোষ্টকাঠিন্য, পেট ব্যথা, ঝিমুনিভাব এবং নির্ঘুম। কিছু ক্ষেত্রে (০.১ থেকে <১%) রক্তে শ্বেত রক্ত কনিকার অভাব, বুক ধড়ফড় করা, হৃদ স্পন্দনের অস্বাভাবিক বৃদ্ধি, হৃদস্পন্দনের হ্রাস, মাথা ঘোরা, টিনিটাস (কানের মধ্যে শব্দ হওয়া যা অন্যেরাও শুনতে পায়), মুখ শুষ্ক হওয়া, পাকস্থলী প্রদাহ, ইডিমা, অসুস্থতাবোধ, রক্তে গ্লুকোজের আধিক্য, ক্ষুধামন্দা, রক্তে লিপিডের আধিক্য, রক্তে গ্লুকোজের স্বল্পতা, পানি স্বল্পতা, পিঠে ব্যথা, সন্ধিতে ব্যথা ইত্যাদি।
Pregnancy & Lactation
প্রেগন্যান্সি ক্যাটাগরি-সি । যেহেতু গর্ভবতী মহিলাদের উপর পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত গবেষণা চালানো হয়নি, fetus ও মায়ের উপর ক্ষতির চেয়ে উপকার বেশি না হলে মক্সিফ্লক্সাসিন ব্যবহার করা উচিত নয়।
Precautions & Warnings
Therapeutic Class
4-Quinolone preparations
Storage Conditions
আলো ও আর্দ্রতা থেকে দূরে, ২৫° ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।