MEDIXOBD.COM

Atofix Ointment    

Atofix Ointment

Difamilast

Eskayef Pharmaceuticals Ltd.

Unit Price : 650.00 

Another Brands

নির্দেশনা

ডিফামিলাস্ট অয়েনমেন্ট এটোপিক ডার্মাটাইটিস এর চিকিৎসার জন্য নির্দেশিত।

উপাদান

  • ০.৩% অয়েন্টমেন্ট : প্রতি গ্রাম অয়েন্টমেন্টে রয়েছে ডিফামিলাস্ট আই.এন.এন ৩ মি.গ্রা.।
  • ১% অয়েন্টমেন্ট : প্রতি গ্রাম অয়েন্টমেন্টে রয়েছে ডিফামিলাস্ট আই.এন.এন ১০ মি.গ্রা.।

ফার্মাকোলজি

ডিফামিলাস্ট একটি ফসফোডাইএস্টারেজ ৪ (পিডিই৪) ইনহিবিটর। এটি সাইক্লিক অ্যাডেনোসিন ৩',৫'-মোনোফসফেট (সিএমপি) এর ঘনত্ব বৃদ্ধি করে এবং এর ফলে প্রদাহজনিত সাইটোকাইন উৎপাদন রোধ করে, যা এটোপিক ডার্মাটাইটিস এর চিকিৎসায় কার্যকর।

মাত্রা ও সেবনবিধি

সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য ডোজ হলো আক্রান্ত স্থানে ডিফামিলাস্ট ১% অয়েন্টমেন্ট প্রিপারেশন দিনে দুইবার প্রয়োগ করা। সাধারণত শিশুদের জন্য ডোজ হলো আক্রান্ত স্থানে ডিফামিলাস্ট ০.৩% অয়েন্টমেন্ট প্রিপারেশন দিনে দুইবার প্রয়োগ করা।

প্রতিনির্দেশনা

ডিফামিলাস্ট তাদের জন্য ব্যবহার নিষিদ্ধ যাদের এই ওষুধ এর প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা (হাইপারসেনসিটিভিটি) রয়েছে।

পার্শ্ব প্রতিক্রিয়া

সাধারণত প্রস্তাবিত ডোজে কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। উচ্চমাত্রার ডোজে এটি প্রয়োগের স্থানে হালকা প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে; যেমন লালভাব, জ্বলুনি বা ব্যথা অনুভূতি।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

ডিফামিলাস্ট গর্ভবতী অথবা সম্ভাব্য গর্ভবতী মহিলাদের জন্য প্রস্তাবিত নয়। স্তন্যদানকালীন সময়ের জন্য ডিফামিলাস্টের সেইফটি প্রোফাইল সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়নি।

সতর্কতা

শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। ডিফামিলাস্ট ক্রিম মৌখিক, চক্ষু বা যোনির অভ্যন্তরে ব্যবহারযোগ্য নয়। যদি ডিফামিলাস্ট ব্যবহারে কোনো অতি সংবেদনশীলতা দেখা দেয়, তবে চিকিৎসা বন্ধ করা উচিত।

থেরাপিউটিক ক্লাস

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০°সে তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।