MEDIXOBD.COM

Sharbat Mavez

নির্দেশনা

Sharbat Mavez একটি ভেষজ তরল ঔষধ যা সকল বয়সের পুরুষ ও মহিলা রোগীদের মুখে খাওয়ার যোগ্য। পুষ্টিহীনতা, সাধারণ দুর্বলতা, রক্তস্বল্পতা এবং ভিটামিন এ ও সি-এর অভাবজনিত উপসর্গে নির্দেশিত।

Composition

  • আমরূদ পোখতা- ১০০০ মিঃ গ্রাঃ
  • মনজিষ্ঠা- ০৫ মিঃ গ্রাঃ
  • মভেয মুনাক্কা- ২৫০ মিঃ গ্রাঃ
  • তেজপাতা- ০৫ মিঃ গ্রাঃ
  • কুসুম ফুল- ১০ মিঃ গ্রাঃ
  • দারচিনি- ০৫ মিঃ গ্রাঃ
  • ছোট এলাচ- ০৫ মিঃ গ্রাঃ
  • লবঙ্গ- ০৫ মিঃ গ্রাঃ

ফার্মাকোলজি

Sharbat Mavez এর ভিটামিন, খনিজ লবন, কার্বোহাইড্রেট ও অন্যান্য উপাদান শরীরের ক্ষয়পূরন করে, জীবনী শক্তি বৃদ্ধি মাধ্যমে মানষিক কর্মক্ষমতাকে শক্তিশালী করে। আমরূদ পোখতা (রাসায়নিক উপাদান-ভিটামিন সি, পেকটিন, ইউজিনল, ইলাজিক এসিড ও গ্লাইকোসাইড): শক্তিবর্ধক, সংকোচক, ও ক্ষতনাশক। মভেষ মুনাক্কা (রাসায়নিক উপাদান-সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এ্যালোমিনিয়াম, আয়রন, Sugar, টারটারিক এসিড, ম্যালিক এসিড ও ট্যানিন): পুষ্টিদায়ক, শক্তিবর্ধক, সংকোচক ও পাকস্থলীর শক্তিবর্ধক। কুসুম-ফুল (রাসায়নিক উপাদান-গ্লাইকোসাইড, কেমফেরল, এসিটাইলিন ও কেথামিন): রুচিবর্ধক, শক্তিবর্ধক ও নিদ্রাকারক। ছোট এলাচ (রাসায়নিক উপাদান-থায়ামিন, ব্ররনিওল, ক্যালসিয়াম অক্সালেট, ওলিক ও লিনুলিক এসিড): বায়ুনিঃসারক, পাকস্থলীর শক্তিবর্ধক, শক্তিবর্ধক ও উদ্দীপক। মনজিষ্ঠা (রাসায়নিক উপাদান-গ্লাইকোসাইড, এ্যালিজারিন, মনজিস্টিন ও পারপোরিন): শক্তিবর্ধক, পরিবর্তনশীল, সংকোচক ও জীবানুনাশক। তেজপাতা (রাসায়নিক উপাদান-ইউজিনল, সিনামিক এলডিহাইড ও টারপিন এলডিহাইড): বায়ুনিঃসারক, জীবানুনাশক ও পাকস্থলীর শক্তিবর্ধক। দারচিনি (রাসায়নিক উপাদান-সিনামিক এলডিহাইড, ইউজিনল, সিনামল ওয়েল ও ক্যালসিয়াম অক্সালেট): বায়ুনিঃসারক, বমন নিবারক, শক্তিশালী জীবানুনাশক ও ক্ষতনিবারক। লবঙ্গ (রাসায়নিক উপাদান-ট্যানিন, সাইটোস্টেরল, রেজিন, ইউজিনল ও কিটোন)ঃ জীবানুনাশক, উদ্দীপক, বায়ুনিঃসারক ও পাকস্থলীর শক্তিবর্ধক।

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্ত বয়স্ক : ২-৪ চা চামচ ঔষধ দিনে ২-৩ বার খাওয়ার পর। অপ্রাপ্ত বয়স্ক : ১/২-১ চা চামচ ঔষধ দিনে ২-৩ বার খাওয়ার পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

প্রতিনির্দেশনা

এর উল্লেখযোগ্য কোন প্রতিনির্দেশনা নেই।

পার্শ্ব প্রতিক্রিয়া

এখনও পর্যন্ত জানা যায়নি।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

সতর্কতা

আমাশয় ও আলসার রোগীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা বাঞ্চনীয়। আলো থেকে দূরে, ঠান্ডা ও শুল্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

থেরাপিউটিক ক্লাস

Herbal and Nutraceuticals

সংরক্ষণ