নির্দেশনা
নিন্মলিখিত অ্যাকিউট করোনারী-এর যে সমস্ত রোগীর পারকিউটেনিয়াস করোনারী ইন্টারভেনশন করতে হবে তাদের থ্রম্বটিক কার্ডিওভাস্কুলার ইভেন্ট (স্টেন্ট থ্রম্বসিস সহ) কমানোর জন্য প্রাসুগ্রেল নির্দেশিত। যে সমস্ত রোগীর আনস্টেবল অ্যানজাইনা অথবা নন এস টি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফার্কশন আছে। যে সমস্ত রোগীর এস টি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফার্কশন আছে তাদের যখন প্রারম্ভিক অথবা পরবর্তীতে পারকিউটেনিয়াস করোনারী ইন্টারভেনশন করতে হবে।
Composition
ফার্মাকোলজি
প্রাসুগ্রেল এর সক্রিয় মেটাবোলাইট অনুচক্রিকায় অবস্থিত P2Y12 শ্রেনীর ADP রিসেপ্টরের সাথে অপরিবর্তনীয় বন্ধন তৈরী করে অনুচক্রিকার সক্রিয় হওয়া ও জমাট বাধা প্রতিরোধ করে।
মাত্রা ও সেবনবিধি
চিকিৎসার শুরুতে ৬০ মিঃগ্রাঃ ওরাল (মুখে) লোডিং ডোজ দিয়ে শুরু করতে হবে। ১০ মিঃগ্রাঃ দৈনিক একবার করে খাদ্যের সাথে অথবা খাদ্য ছাড়া খেতে হবে। যে সব রোগীর ওজন ৬০ কেজির নিচে তাদের ৫ মিঃগ্রাঃ করে খেতে হবে। রোগীদের প্রতিদিন এ্যাসপেরিন ও খেতে হবে (৭৫ মিঃগ্রাঃ থেকে ৩২৫ মিঃগ্রাঃ)
প্রতিনির্দেশনা
সক্রিয় প্যাথলজিক্যাল রক্তক্ষরণ যেমন: পেপটিক আলসার অথবা মস্তিস্কে রক্তক্ষরণ। যেসব রোগীর আগে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক অথবা স্টোকের ইতিহাস আছে।
পার্শ্ব প্রতিক্রিয়া
রক্তক্ষরণ থ্রম্বটিক থ্রম্বসাইটোপেনিক পারপুরা অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া (মাথাব্যথা, পিঠে ব্যথা, শ্বাস প্রশ্বাসে অসুবিধা, বমি বমি ভাব, উচ্চ রক্তচাপ, ব্রাডিকার্ডিয়া, র্যাশ ইত্যাদি)।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
গর্ভাবস্থায় প্রাসুগ্রেল এর ব্যবহার সম্পর্কে যথেষ্ট এবং সুনিয়ন্ত্রিত পরীক্ষা পাওয়া যায়নি। ইঁদুর ও খরগোশের উপরে মানুষের থেরাপিউটিক ডোজের ৩০ গুন বেশী দেয়ার পর প্রজনন ও বৃদ্ধিতে বিষক্রিয়াজনিত পরীক্ষায় Fetus এর কোন ক্ষতি পাওয়া যায়নি। যদিও অন্য প্রাণীর ওপর করা পরীক্ষা থেকে মানুষের ওপরে এর ক্রিয়া সম্পর্কে সবসময় ধারণা করা যায় না। প্রাসুগ্রেল মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা তা জানা যায় নি। যেহেতু অনেক ওষুধই মাতৃদুগ্ধে নিঃসৃত হয় তাই স্তন্যদানকারী মায়ের ক্ষেত্রে প্রাসুগ্রেল এর সম্ভাব্য উপকারীতা ও শিশুর সম্ভাব্য ক্ষতির কথা বিবেচনা করে তারপর দিতে হবে।
সতর্কতা
সিএবিজি সম্পর্কিত রক্তক্ষরণ : যেসব রোগী সিএবিজি করতে যাচ্ছে প্রাসুগ্রেল গ্রহণে তাদের ঝুঁকি বাড়ে। প্রাসুগ্রেল বন্ধ করে দেওয়া : হঠাৎ প্রাসুগ্রেল খাওয়া বন্ধ করে দিলে স্টেন্ট থ্রম্বোসিস, এম আই এবং মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়।
থেরাপিউটিক ক্লাস
Anti-platelet drugs