MEDIXOBD.COM

Loratadine

নির্দেশনা

লোরাটাডিন ট্যাবলেট দ্রুত ও কার্যকর ভাবে সিজনাল এ্যালার্জিক রাইনাইটিস, পেরেনিয়াল রাইনাইসিস এবং ত্বকের এ্যালার্জি সমূহ যেমন ক্রনিক আর্টিকেরিয়া প্রশমন করে। ইহা এলার্জি জনিত নাসিকার শ্লৈষ্মিক ঝিল্লির প্রদাহ যেমন হাঁচি, ন্যাজাল ডিসচার্জ (Nasal discharge), চুলকানি (Itching), আক্ষিক চুলকানি (Ocular itching) এবং জ্বালাভাব প্রশমন করে। লোরাটাডিন ট্যাবলেট মুখে খাবার পর নাসিকার ও আক্ষিক উপসর্গ সমূহ দ্রুত প্রশমন হয়। লােরাটাডিন ইডিওপ্যাথিক আর্টিকেরিয়াতেও নির্দেশিত। দুই বৎসরের অধিক শিশুদের ক্ষেত্রে লোরাটাডিন ট্যাবলেট এ্যালার্জিক রাইনাইটিস ও ত্বকের এ্যালার্জি যেমন আর্টিকেরিয়া ও নেট্লর‍্যাশ (Nettle rash) এর উপসর্গ সমূহ দূরীকরনের জন্য নির্দেশিত।

Composition

ফার্মাকোলজি

এটি একটি লােরাটাডিন প্রিপারেশন। লােরাটাডিন একটি নন-সিডেটিভ হিস্টামিন এইচ১ রিসেপ্টর বিরােধী যার এন্টি এ্যালার্জিক গুনাবলী রয়েছে। লােরাটাডিন দীর্ঘক্ষণ কার্যকর ট্রাইসাইক্লিক এন্টিহিস্টামিন যার সিলেকটিভ পেরিফেরাল এইচ১ রিসেপ্টর বিরােধী কার্যকারীতা রয়েছে এবং কেন্দ্রীয় সিডেটিভ বা এন্টিকোলিনার্জিক কার্যকারীতা নেই। ইহা দ্রুত ও দীর্ঘক্ষণ কার্যকর ফলে দিনে একবার প্রয়ােগ যথেষ্ট।

মাত্রা ও সেবনবিধি

পূর্ণবয়স্ক ও ১২ বছরের অধিক শিশু : একটি লোরাটাডিন ট্যাবলেট দৈনিক একবার। লোরাটাডিন সাধারণত সকালে প্রয়ােগ করা হয় অথবা যখন উপসর্গ দেখা দেয়। ২-১২ বছরের শিশু : ওজন ৩০ কি.গ্রা. এর অধিক হলে ১০ মি.গ্রা. লোরাটাডিন ট্যাবলেট দিনে একবার আর ওজন ৩০ কি.গ্রা. এর কম হলে অর্ধেক লোরাটাডিন ট্যাবলেট দিনে একবার। ২ বছরের নীচে শিশুদের ক্ষেত্রে : নিরাপত্তা ও কার্যকারীতা প্রমাণিত হয়নি বলে ২ বছরের নীচে শিশুদের ক্ষেত্রে এর ব্যবহার নির্দেশিত নয়।

প্রতিনির্দেশনা

লােরাটাডিন সে সমস্ত রােগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবেনা, যারা লােরাটাডিন অথবা এর কোন উপাদানের প্রতি অতিঃসংবেদনশীল।

পার্শ্ব প্রতিক্রিয়া

১০ মি.গ্রা. লােরাটাডিন প্রয়ােগে নিয়ন্ত্রিত ক্লিনিক্যাল অনুসন্ধানের সময় যেসব পার্শ্ব-প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে, যেমন নিদ্রা ভাব ও এন্টিকোলিনার্জিক প্রতিক্রিয়া তা প্লাসিবাে এর ফলে সৃষ্ট প্রতিক্রিয়া সমূহের সমতূল্য। প্রকৃত গাড়ী চালনা বা কগনিটিভ এবং সাইকোমােটর ফাংশন এর ওপর অনুসন্ধানে দেখা গেছে লােরাটাডিন এর প্রতিক্রিয়া প্লাসিবো এর সৃষ্ট প্রতিক্রিয়ার সমতুল্য।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থায় লােরাটাডিন ব্যবহারের কোন পূর্ব অভিজ্ঞতা না থাকায় ইহার ব্যবহার নির্দেশিত নয়। যেহেতু ইহা বুকের দুধে অল্প পরিমাণে নিঃসৃত হয় তাই ইহা স্তন্যদানকারী মায়ের ক্ষেত্রেও প্রয়ােগ নির্দেশিত নয়।

সতর্কতা

যকৃতের বৈকল্যতায় এবং বৃক্কীয় অপর্যাপ্ততায় (eGFR ৩০ মিঃলিঃ/মিনিট-এর নিচে) সতর্কতা অবলম্বন করা উচিত।

থেরাপিউটিক ক্লাস

Non-sedating antihistamines

সংরক্ষণ

Available Brands