নির্দেশনা
মায়োকার্ডিয়াল ইনফার্কশন, স্ট্রোক, করোনারি রিভাসকুলারাইজেশন এবং অস্থায়ী অ্যানজিনা জনিত হসপিটালাইজেশন কমাতে ইকোসাপেন্ট ইথাইল সর্বোচ্চ সহনীয় স্ট্যাটিন থেরাপির সাথে প্রাপ্তবয়স্ক রোগী যাদের উচ্চ ট্রাইগ্লিসারাইড (টিজি) এর মাত্রা (≥১৫০ মি.গ্রা./ডিএল) এবং প্রতিষ্ঠিত হৃদরোগ অথবা ডায়াবেটিস এবং দুই বা তার বেশি হৃদরোগের ঝুঁকির কারণ সমূহ বিদ্যমান আছে সে সকল রোগীদের ক্ষেত্রে নির্দেশিত। উচ্চ (≥৫০০ মি.গ্রা./ডিএল) হাইপারট্রাইগ্লিসারিডেমিয়ায় আক্রান্ত প্রাপ্তবয়স্ক রোগীদের টিজি এর মাত্রা কমাতে খাদ্যের সংযোজন হিসাবে নির্দেশিত। ব্যবহারের সীমাবদ্ধতা : যেসব রোগী উচ্চ হাইপারট্রাইগ্লিসারিডেমিয়া এবং প্যানক্রিয়াটাইটিসের ঝুঁকিতে আছে তাদের ক্ষেত্রে ইকোসাপেন্ট ইথাইল প্রভাব নির্ধারণ করা হয়নি।
Composition
ফার্মাকোলজি
ইকোসাপেন্ট ইথাইল হল ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ইকোসাপেন্টানোয়িক অ্যাসিড (ইপিএ) এর একটি ইথাইল এস্টার। ইপিএ যকৃতের খুব কম ঘনত্বের লিপোপ্রোটিন ট্রাইগ্লিসারাইডস (ভিএলডিএল-টিজি) সংশ্লেষণ এবং/অথবা নিঃসরণ কমায় এবং ভ্রমণকারী ভিএলডিএল কণা থেকে টিজি অপসারণ বাড়ায়। সম্ভাব্য কর্মপ্রক্রিয়ার মধ্যে রয়েছে, বিটা অক্সিডেশন বৃদ্ধি; অ্যাসাইল-কোএ-১,২-ডায়াগ্লিসারল অ্যাসাইলট্রান্সফারেজ (ডিজিএটি) এর বাধা; যকৃতে লিপোজেনেসিস হ্রাস, এবং প্লাজমা লিপোপ্রোটিন লাইপেজ কার্যকলাপ বৃদ্ধি করা।
মাত্রা ও সেবনবিধি
ইকোসাপেন্ট ইথাইল এর দৈনিক মাত্রা ৪ গ্রাম যা নিম্নে উল্লেক্ষিত মাত্রায় খাবারের সাথে সেবন যোগ্য- দুইটি ইকোসাপেন্ট ইথাইল ১ গ্রাম ক্যাপসুল দৈনিক দুইবার রোগীদের ক্যাপসুল পুরো গলধঃকরণ করতে হবে। ইহা ভেঙ্গে ফেলা, চূর্ণ করা, দ্রবীভূত করা, বা চিবানো যাবে না। কিডনি বিকলতায় : কিডনি সমস্যা রোগীদের মধ্যে ইকোসাপেন্ট ইথাইল এখনও প্রতিষ্ঠিত হয়নি। লিভার এর সমস্যায় : লিভারের সমস্যাযুক্ত রোগীদের ক্ষেত্রে, ইকোসাপেন্ট ইথাইল সাথে চিকিৎসার সময় পর্যায়ক্রমে অ্যালানিন অ্যামিনোট্রান্সফারেজ (এএলটি) এবং অ্যাসপার্টেট অ্যামিনোট্রান্সফেরেজ (এএসটি) এর মাত্রাগুলো পর্যবেক্ষণ করা উচিত। শিশুদের ক্ষেত্রে : শিশুদের ক্ষেত্রে এই ওষুধের সুরক্ষা এবং কার্যকারিতা এখনও প্রতিষ্ঠিত হয়নি। বয়স্কদের ক্ষেত্রে : বয়স্ক রোগীদের ক্ষেত্রে ইকোসাপেন্ট ইথাইল নিরাপদ এবং কার্যকর।
প্রতিনির্দেশনা
ইকোসাপেন্ট ইথাইল বা এর কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা (যেমন, অ্যানাফাইল্যাকটিক প্রতিক্রিয়া) রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।
পার্শ্ব প্রতিক্রিয়া
কার্ডিওভাস্কুলার গবেষণার ফলাফলঃ পেশী ব্যথা, পায়ে পানি জমা, কোষ্ঠকাঠিন্য, গেঁটেবাত এবং অনিয়মিত উচ্চ হৃদস্পন্দন। হাইপারট্রাইগ্লিসারিডেমিয়া গবেষণাগুলোতে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে আর্থালজিয়া এবং মুখমন্ডলে ব্যথা।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
গর্ভাবস্থায় ভূণের সম্ভাব্য ঝুঁকির উপর বিবেচনা করে ইকোসাপেন্ট ইথাইল ব্যবহার করা নিয়ে সিদ্ধান্ত গ্রহন করতে হবে। গবেষণায় মাতৃদুগ্ধে ইপিএ সহ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড শনাক্ত করা হয়েছে। স্তন্যপান করানো শিশুর উপর বিরূপ প্রভাবের সম্ভাবনার কারণে, মায়ের কাছে ওষুধের গুরুত্ব বিবেচনা করে স্তন্যপান বা ওষুধ বন্ধ করার সিদ্ধান্ত নিতে হবে।
সতর্কতা
অনিয়মিত উচ্চ হৃদস্পন্দন: একটি ডাবল-ব্লাইন্ড, প্লাসিবো-নিয়ন্ত্রিত গবেষণায় লক্ষ করা যায় যে, ইকোসাপেন্ট ইথাইল সেবনে অনিয়মিত উচ্চ হৃদস্পন্দন এর সাথে হাসপাতালে ভর্তির অতিরিক্ত ঝুঁকি থাকে। পূর্বের অনিয়মিত উচ্চ হৃদস্পন্দনের ইতিহাস সহ রোগীদের মধ্যে উচ্চ হৃদস্পন্দনের ঘটনা বেশি ছিল। মাছে অ্যালার্জিযুক্ত রোগীদের অ্যালার্জির প্রতিক্রিয়ার সম্ভাবনা : ইকোসাপেন্ট ইথাইল ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ইকোসাপেন্টানোয়িক অ্যাসিড (ইপিএ) এর ইথাইল এস্টার রয়েছে, যা মাছের তেল থেকে পাওয়া যায়। মাছের মধ্যে শেলফিশের অ্যালার্জিযুক্ত রোগীদের ইকোসাপেন্ট ইথাইল এর প্রতি অ্যালার্জির প্রতিক্রিয়া হওয়ার ঝুঁকি বেশি কিনা তা জানা যায়নি। যদি রোগীদের মধ্যে মাছ অথবা শেলফিশের প্রতি অতি সংবেদনশীলতা থাকে তাহলে অ্যালার্জির সম্ভাবনার কারণে তাদের ইকোসাপেন্ট ইথাইল বন্ধ করা উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। রক্তপাত : একটি ডাবল-ব্লাইন্ড, প্লাসিবো-নিয়ন্ত্রিত গবেষণায় ইকোসাপেন্ট ইথাইল, রক্তপাতের বর্ধিত ঝুঁকির সাথে যুক্ত ছিল। অ্যাসপিরিন, ক্লোপিডোমেল বা ওয়ারফারিনের মতো অ্যান্টিমোম্বোটিক ওষুধ গ্রহণকারী রোগীদের মধ্যে রক্তপাতের ঘটনা বেশি ছিল।
থেরাপিউটিক ক্লাস
Anti-anginal & lipid lowering drugs