নির্দেশনা
মূত্রনালীর সংক্রমণ (UTI) পুনরাবৃত্তি মূত্রনালীর সংক্রমণ (Recurrent UTI) কিডনীতে পাথর প্রসাবের জ্বালাপোড়া মূত্রথলির প্রদাহ
Composition
ফার্মাকোলজি
ক্র্যানবেরি (ভ্যাকসিনিয়াম ম্যাক্রোকারপন) নর্থ আমেরিকার একটি উদ্ভিদ যা সাধারণত মূত্রাশয়ের সংক্রমণ রোধ, পুনঃসংক্রমণ প্রতিরোধ এবং কিডনীতে পাথর সৃষ্টি প্রতিরোধ করে। ক্র্যানবেরি মূত্রাশয়ের পুনঃসংক্রমণ এর ক্ষেত্রে এন্টিবায়োটিকের পুনরাবৃত্ত ব্যবহার কমায়। ব্যাকটেরিয়ার সংক্রমণে সৃষ্ট বেশীরভাগ রোগের ক্ষেত্রে মিউকোসাল সারফেসে ব্যাকটেরিয়ার লেগে যাওয়াকে রোগ সৃষ্টির সূচনা ধাপ হিসেবে বিবেচনা করা হয়। ক্র্যানবেরি, মূত্রথলি ও মূত্রনালীর প্রাচীরে ব্যাকটেরিয়ার লেগে থাকাকে প্রতিরোধ করে। এছাড়াও উচ্চমাত্রায় সেবনে এটি মূত্রাশয়ের জীবাণুনাশক হিসেবে কাজ করে এবং কিডনীতে পাথর সৃষ্টির সম্ভাবনা কমিয়ে দেয়। সাম্প্রতিক প্রকাশনায় দেখা যায় যে ক্র্যানবেরি সেবন মূত্রাশয়ের সংক্রমণের হারকে ৬৫% পর্যন্ত কমিয়ে দেয়। যার ফলে মূত্রাশয়ের সংক্রমণের ক্ষেত্রে এন্টিবায়োটিকের ব্যবহার কমায় এবং পুনরাবৃত্তি মুত্রথলীর প্রদাহের সম্ভাবনা কমাতে সাহায্য করে। ওয়ার্ল্ড জার্নাল অফ ইউরোলজির ২০১৪ সালের একটি গবেষণায় দেখা গেছে যে, ডি-ম্যাননোজ মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধে কার্যকরী। ডি-ম্যাননোজ ইউরোপ্যাথোজেনিক ব্যাকটেরিয়াকে ইউরোএপিথেলিয়াল কোষ এর সাথে সংযুক্ত হতে এবং আক্রমণে বাঁধা দেয়। গবেষণা থেকে জানা যায় যে, ডি-ম্যাননোজ একটি সম্ভাবনাপূর্ণ বিকল্প বা পরিপূরক প্রতিকার হতে পারে বিশেষত পুনরাবৃত্তি মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধে কার্যকর।
মাত্রা ও সেবনবিধি
প্রতিদিন ১-৩ টি ক্যাপসুল সেব্য বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশিত।
প্রতিনির্দেশনা
যে সকল রোগীদের ক্র্যানবেরি নির্যাস এবং ডি-ম্যাননোজ এর প্রতি অতিসংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।
পার্শ্ব প্রতিক্রিয়া
নির্দেশিত মাত্রায় ক্র্যানবেরি-ডি শরীরের জন্য সহনশীল। মাত্রাতিরিক্ত সেবনে কদাচিৎ ডায়রিয়া এবং পাকস্থলীর অস্বস্তি পরিলক্ষিত হতে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে কোন সীমাবদ্ধতা জানা যায়নি।
সতর্কতা
থেরাপিউটিক ক্লাস
Herbal and Nutraceuticals