নির্দেশনা
অশোকারিস্ট নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- ডিস্ফাংশনাল ইউটেরাইন ব্লিডিং (ডি ইউ বি) সেকেন্ডারী অ্যামেনোরিয়া মেনোরেজিয়া পলি সিস্টিক ওভারিয়ান সিনড্রোম (পি সি ও এস) বন্ধ্যাত্ব।
Composition
- Saraca indica 1.52 gm
- Nigella sativa 15.15 mg
- Cyperus rotundus 15.15 mg
- Zingiber officinale 15.15 mg
- Berberis aristata 15.15 mg
- Nelumbium nucifera 15.15 mg
- Mangifera indica 15.15 mg
- Adhatoda vasica 15.15 mg
ফার্মাকোলজি
মহিলাদের মাসিক সংক্রান্ত বিভিন্ন ধরনের অসুবিধা এবং স্ত্রী-হরমোনের অসমতায় সারাকা ইন্ডিকা সবচেয়ে জনপ্রিয় নিরাময়ক। এ বৃক্ষের প্রধান উপাদান হলো স্টেরয়েডাল অংশ ও ক্যালমিয়াম লবণ। সারাকা ইন্ডিকার বাকলে ইস্ট্রোজেন জাতিয় উপাদান আরগোস্টেরল থাকে। অন্যান্য গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান হলো অ্যালকেন এস্টার, ট্যানিন, ক্যাটাচিন, ক্যাটিকোল ও এপিক্যাটিচিন। ভেষজটি ওভারিয়ান টিস্যুকে উত্তেজিত করার মাধ্যমে এস্ট্রোজেনের কার্যকরীতা বৃদ্ধি করে ওভুলেশন ঘটায় ও এন্ড্রোমেট্রিয়ামকে মেরামত করে। এটি জরায়ু মাংসপেশীকে সক্রিয় করে যা শক্তিশালী জরায়ু রক্তক্ষরণরোধক হিসেবে কাজ করে। এটি মহিলাদের প্রজনন অঙ্গ ও রক্তের পুষ্টি বৃদ্ধি করে এবং হাইপোথেলামিক পিটুইটারী ওভারিয়ান এঙিসকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে স্ত্রী-হরমোনের সঠিক উৎপাদন ও মাসিক চক্রের নিয়মিতকরণে সহায়তা করে। সারাকা ইন্ডিকা প্রোস্টাগান্ডিন এইচ ২ সিনথেটেসকে বাঁধা প্রদানের মাধ্যমে জরায়ু থেকে রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করে। ব্যথা নাশকের ন্যায় সারাকা ইন্ডিকা জরায়ু ব্যথায় নির্দেশিত। এছাড়াও এ ভেষজের উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাকটেরিয়া বিরোধী কার্যকারিতা রয়েছে। ম্যাংগিফেরা ইন্ডিকা সংকোচক ও বমি প্রতিরোধক এবং জরায়ু প্রদাহ ও রক্ত জমাট সংক্রান্ত জটিলতায় উপকারী। এটি মহিলাদের যৌন ও মূত্রনালীকে দৃঢ় করে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ করে। এটি মাসিকের ব্যথা সারায় ও জরায়ুকে নিয়ন্ত্রন করে। এর ব্যাকটেরিয়া ও ভাইরাস বিরোধী কার্যকরীতা রয়েছে। সাইপেরাস রটনডাস রক্ত স্বল্পতা ও সাধারণ দুর্বলতায় কার্যকর। অ্যাডোহটোডা ভ্যাসিকা অতিরিক্ত রক্তপাত বন্ধ করে এবং ডিস্ফাংশনাল ইউটেরাইন ব্লিডিং এ উপকারী।
মাত্রা ও সেবনবিধি
১২ বছরের উপরে এবং প্রাপ্ত বয়ষ্কদের ক্ষেত্রে : ২-৩ চা চামচ (১০-১৫ মি.লি.) দিনে ২-৩ বার খাওয়ার পর ৩-৬ মাস ধরে কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
প্রতিনির্দেশনা
পার্শ্ব প্রতিক্রিয়া
নির্দেশিত মাত্রায় সেবন করলে কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না। নিষেধাজ্ঞা জানা যায়নি।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
গর্ভকালীন ও স্তন্যদানকালীন সময়ে ব্যবহার উচিৎ নয়।
সতর্কতা
থেরাপিউটিক ক্লাস
Herbal and Nutraceuticals