Indications
এই প্রিপারেশনটি হচ্ছে শিরাপথে ব্যবহার্য সমপূরক পুষ্টি হিসাবে পানি স্বল্পতার রোগীদের দৈনন্দিন পানিতে দ্রবণীয় ভিটামিন সমূহের প্রয়োজনীয়তা পূরণ করার জন্য নির্দেশিত।
Composition
- ভিটামিন বি১ (থায়ামিন নাইট্রেট হিসেবে): ২.৫ মি.গ্রা.
- ভিটামিন বি২ (রিবোফ্লাভিন সোডিয়াম ফসফেট হিসেবে): ৩.৬ মি.গ্রা.
- নিকোটিনামাইড: ৪০ মি.গ্রা.
- ভিটামিন বি৬ (পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড হিসেবে): ৪ মি.গ্রা.
- প্যানটোথেনিক এসিড (ডেক্সপানথেনল হিসেবে): ১৫ মি.গ্রা.
- এসকরবিক এসিড (সোডিয়াম এসকরবেট হিসেবে): ১০০ মি.গ্রা.
- বায়োটিন: ০.০৬ মি.গ্রা.
- ফলিক এসিড: ০.৪ মি.গ্রা.
- ভিটামিন বি ১২ (সায়ানোকোবালামিন হিসেবে): ০.০০৫ মি.গ্রা.
Pharmacology
এই প্রিপারেশনটি হচ্ছে ইনফিউশন হিসেবে প্রয়োগ করার জন্য পানিতে দ্রবনীয় ভিটামিনের মিশ্রণ যা জীবাণুমুক্ত এবং লায়োফিলাইজড। এতে পানিতে দ্রবণীয় সকল ভিটামিন সঠিক পরিমাণে রয়েছে যা বিভিন্ন এনজাইম এর কোএনজাইম হিসাবে গুরুত্বপূর্ণ শারীরিক প্রক্রিয়া, শক্তি বিপাক, কোষের বৃদ্ধি এবং বিশেষ করে মস্তিষ্কের ও স্নায়ু কোষের ক্ষয়পূরণ করে। ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং কোলাজেন গঠনে সাহায্য করে। ইনফিউশন হিসেবে ভিটামিন সমূহ প্রয়োগের ফলে দ্রূত কাজ শুরু করে।
Dosage & Administration
প্রাপ্তবয়স্ক এবং শিশুদের ওজন ১০ কেজি বা তার বেশি হলে : দৈনিক ১টি ভায়াল (১০ মি.লি.)। শিশুদের ওজন ১০ কেজির কম হলে : দৈনিক শরীরের ওজনের প্রতি কেজিতে ১ মি.লি. অনুপাতে দ্রবণীয় মিশ্রণ দিতে হবে। ভায়াল এর উপাদানগুলো জীবাণুমুক্ত উপায়ে নিম্নলিখিত যেকোন একটি দ্রবণের সাথে দ্রবীভূত করতে হবে: ওয়াটার ফর ইঞ্জেকশন ফ্যাট ইমালসন ১০% ইনফিউশন তৈরির গ্লোকোজ দ্রবণ (৫%-৬০%) নরমাল স্যালাইন (০.৯% সোডিয়াম ক্লোরাইড) যদি সামঞ্জস্যতা স্থায়িত্ব নিশ্চিত করা যায় তবে এই প্রিপারেশনটি কার্বোহাইড্রেট, লিপিড, অ্যামিনো এসিড এবং ইলেকট্রোলাইট যুক্ত অন্যান্য প্যারেনটেরাল দ্রবণের সাথে মিশ্রণ করা যাবে।
Contraindications
যদি কোন উপাদান যেমন থায়ামিন এর প্রতি সংবেদনশীলতা আছে এসকল রোগীর জন্য এই ঔষধ প্রতিনির্দেশিত।
Side Effects
এই ঔষধের কোন উপাদান যেমন থায়ামিন এর প্রতি সংবেদনশীলতা আছে এমন রোগীর ক্ষেত্রে এলার্জিক ক্রিয়া হতে পারে।
Pregnancy & Lactation
প্রাণীর প্রজননতন্ত্রে বা গর্ভাবস্থায় এই ঔষধের ক্লিনিক্যাল পর্যবেক্ষণ পরিলক্ষিত হয়নি। তবে অনেক প্রতিবেদনে পানিতে দ্রবণীয় ভিটামিনের নিরাপদ ব্যবহারের কথা বলা হয়েছে।
Precautions & Warnings
যদি লায়োফিলাইজ্ড পাউডার ফর ইনফিউশন পানি মিশ্রিত দ্রবণ দ্বারা দ্রবীভূত করা হয় তবে অবশ্যই আলো থেকে দূরে রাখতে হবে। কিন্তু ফ্যাট ইমালসনের আলো প্রতিরোধী বৈশিষ্ঠ্য থাকার কারণে লায়োফিলাইজ্ড পাউডার ফর ইনফিউশন যদি লিপিডে দ্রবীভূত করা হয় তবে এই সতর্কতা অবলম্বন করতে হবে না।
Therapeutic Class
Specific combined vitamin preparations
Storage Conditions
দ্রবণ মিশ্রণের আগে: আলো থেকে দূরে, ২৫°সেঃ তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন। দ্রবণ মিশ্রণের পরে: পূর্ণগঠিত এই প্রিপারেশনটি প্রয়োগের ঠিক পূর্ব মুহূর্তে ইনফিউশন দ্রবণের সাথে মিশাতে হবে এবং ২৪ ঘন্টার মধ্যে ব্যবহার করতে হবে।