MEDIXOBD.COM

Ulicon Tablet

Ulicon Tablet

Ulipristal Acetate [For emergency contraception]

Eskayef Pharmaceuticals Ltd.

Unit Price : 195.00 

Another Brands

Indications

ইউলিপ্রিস্টল এসিটেট অরক্ষিত দৈহিক মিলন অথবা গর্ভনিরােধক ব্যবস্থার ব্যর্থতার ১২০ ঘন্টার (৫ দিন) মধ্যে জরুরী গর্ভনিরােধকের জন্য নির্দেশিত।

Composition

Pharmacology

ইউলিপ্রিস্টল এসিটেট একটি সক্রিয় সমন্বয়ী এসপিআরএম, যা প্রজেসটেরােন রিসেপটরের উপর প্রবল অনুরাগ প্রকাশ করে। প্রাথমিকভাবে এটি ডিম্বানুর উৎপন্নে বিলম্ব অথবা বাঁধা প্রদান করে। তথ্যে দেখা গিয়েছে ডিম্বস্ফুটনের তাৎক্ষনিক পূর্বেও ইউলিপ্রিস্টল এসিটেট সেবনে কিছু মহিলার ডিম্বানুর নির্গমনে বিলম্ব হয়েছে।

Dosage & Administration

গর্ভনিরােধক ব্যবস্থার ব্যর্থতা অথবা অরক্ষিত দৈহিক মিলনের পর যত দ্রুত সম্ভব ১টি ৩০ মি.গ্রা. ইউলিপ্রিস্টল এসিটেট ট্যাবলেট খালি অথবা ভরা পেটে খেতে হবে, তবে ১২০ ঘন্টার পরে নয়। খাবার ৩ ঘন্টার মধ্যে বমি হলে আরেকটি ট্যাবলেট খেতে হবে। ঋতুচত্রের যে কোন সময় খাওয়া যাবে।

Contraindications

ইউলিপ্রিস্টল এসিটেট এর সক্রিয় উপাদানের উপর সংবেদনশীলতা এবং গর্ভাবস্থায় প্রতিনির্দেশিত।

Side Effects

সম্ভাব্য পার্শ্ব-প্রতিক্রিয়া সমূহ- মাথা ব্যথা, বমি বমি ভাব, পেটে ব্যথা, মাসিকের সময় পেটে ব্যথার অনুভূতি, অবসন্নতা, ঝিমুনিভাব এবং স্তনে ব্যথার অনুভূতি।

Pregnancy & Lactation

গর্ভাবস্থা সন্দেহ অথবা নিশ্চিত হলে প্রতিনির্দেশিত। ইউলিপ্রিস্টল এসিটেট বুকের দুধে নিঃসৃত হয়, সুতরাং খাওয়ার ৭ দিন পর্যন্ত স্তন্যপান করানাে যাবে না।

Precautions & Warnings

গর্ভাবস্থা : ইউলিপ্রিস্টল এসিটেট বিদ্যমান গর্ভাবস্থা বিনষ্টকরনের জন্য নির্দেশিত নয়। এক্‌টপিক্‌ প্রেগন্যান্সি : এক্‌টপিক্‌ প্রেগন্যান্সির ইতিহাস রয়েছে এমন মহিলারাও জরুরী গর্ভানিরােধক ব্যবস্থা ব্যবহার করতে পারবে। একাধিকবার ব্যবহার : ইউলিপ্রিস্টল এসিটেট জরুরী গর্ভনিরােধক ব্যবস্থা হিসেবে মাঝে মাঝে ব্যবহার করা উচিৎ, নিয়মিত গর্ভনিরােধক পদ্ধতি হিসেবে নয়। একই ঋতুচক্রে একাধিকবার ইউলিপ্রিস্টল এসিটেটের ব্যবহারের ফলপ্রসূতার তেমন কোন তথ্য নেই। ফলে একই ঋতুচক্রে একাধিকবার ব্যবহার নির্দেশিত নয় । পরবর্তী গর্ভধারন ক্ষমতা : ইউলিপ্রিস্টল এসিটেট ব্যবহারের পর পরই গর্ভবতী হবার ক্ষমতা ফিরে আসে। সুতরাং ব্যবহারের পরবর্তী দৈহিক মিলনে প্রতিবন্ধক পদ্ধতি (যেমন-কনডম) ব্যবহার করা উচিৎ। ঋতুচক্রের উপর প্রভাব : ইউলিপ্রিস্টল এসিটেট ব্যবহারের পর পরবর্তী ঋতুচক্র নির্দিষ্ট সময় থেকে কয়েকদিন আগে অথবা পরে হতে পারে। পরীক্ষায় ঋতুচক্র গড়ে ১.৫ দিন আগে হবার তথ্য রয়েছে। ৭% মহিলার ক্ষেত্রে ঋতুচক্র ৭ দিন আগে এবং ১৯% মহিলার ক্ষেত্রে ঋতুচক্র ৭ দিন পরে হতে দেখা গিয়েছে। পরবর্তী ঋাতুচক্র নির্দিষ্ট সময় হতে ৭ দিন পরেও না হলে প্রেগন্যান্সি পরীক্ষা করে নিতে হতে হবে। ৯% মহিলার ক্ষেত্রে ইন্ট্রামেন্স্ট্রুয়াল রক্তপাতের তথ্য রয়েছে।

Therapeutic Class

Drugs acting on the Uterus, Emergency Contraceptive Pill

Storage Conditions

আলাে থেকে দূরে শুল্ক ও ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন। ফ্রিজে রাখবেন না। শিশুদের নাগালের বাহিরে রাখুন।