Indications
ফ্লিবানসেরিন ট্যাবলেট মেনোপজাল পূর্ববর্তী মহিলাদের, যাদের যৌন মিলনের আকাঙ্ক্ষা অনেক কম থাকে তাদের জন্য নির্দেশিত। এই সমস্যাটি মহিলাদের শুরু থেকেই থাকতে পারে অথবা নতুন করে দেখা দিতে পারে, যা মানসিক, ঔষধ জনিত বা দাম্পত্য সমস্যা জনিত কারণে সৃষ্ট নয়।
Composition
Pharmacology
হাইপোঅ্যাকটিভ যৌন ইচ্ছা ব্যাধি সহ প্রিমেনোপজাল মহিলাদের চিকিৎসার ক্ষেত্রে ফ্লিবানসেরিনের ক্রিয়াকলাপের প্রক্রিয়া জানা যায়নি। ফ্লিবানসেরিন 5HT1A এবং 5HT2A রিসেপ্টরের প্রতি আসক্তির কারণে এটি 5HT1A এর কার্যকারিতা বাড়িয়ে দেয় এবং 5HT2A এর কার্যকারিতা কমিয়ে দেয়। যার ফলে মস্তিষ্কে সেরোটোনিন এর পরিমান কমাতে এবং একই সাথে নরএপিনেফ্রিন এবং ডোপামিন এর পরিমান বাড়াতে সাহায্য করে।
Dosage & Administration
প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার : দিনে একবার (১০০ মি.গ্রা.) রাতে শোবার আগে খেতে হবে। শিশু ও কিশোরদের ক্ষেত্রে ব্যবহার : ১৮ বছরের কম বয়সী রোগীদের জন্য নির্দেশিত নয়।
Contraindications
অ্যালকোহল মাঝারি বা শক্তিশালী সাইটোক্রোম P450 3A4 (CYP3A4) ইনহিবিটর যকৃতে দূর্বলতা
Side Effects
মাথা ঘোরা তন্দ্রা বমি বমি ভাব ক্লান্তি অনিদ্রা শুষ্ক মুখ
Pregnancy & Lactation
গর্ভবতী মহিলাদের উপর ফ্লিবানসেরিন ব্যবহারের কোন তথ্য নেই। স্তন্যপান করা শিশুর মধ্যে সিডেশন হওয়ার কারণে ফ্লিবানসেরিন দিয়ে চিকিৎসা দেওয়ার সময় বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেওয়া হয় না।
Precautions & Warnings
রক্তচাপের নিম্নতাহেতু সাময়িক সংঞ্জাহীনতার রোগীদের অনতিবিলম্বে শুয়ে থাকা উচিত এবং লক্ষণগুলো সমাধান না হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ফ্লিবানসেরিন ব্যবহারে তন্দ্রা, অবসাদ ইত্যাদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম (সিএনএস) বিষণ্ণতা হতে পারে, যা অন্যান্য সিএনএস ডিপ্রেসেন্ট দ্বারা বৃদ্ধি পায়। ঔষধ খাওয়ার পর কমপক্ষে ৬ ঘণ্টা পর্যন্ত ভারী কাজ (যেমন যন্ত্রপাতি বা গাড়ি চালানো), সম্পূর্ণ সতর্কতা প্রয়োজন এমন কাজগুলো এড়িয়ে চলা উচিত।
Therapeutic Class
Serotonin-norepinephrine reuptake inhibitor (SNRI)
Storage Conditions
আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০°সে তাপমাত্রার নিচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।