MEDIXOBD.COM

Exicof Syrup    

Exicof Syrup

Diphenhydramine + Dextromethorphan + Levomenthol

Renata PLC

Unit Price : 80.00 

Another Brands

নির্দেশনা

এই সিরাপ কফ নিরোধক ওষুধ যা শুষ্ক, বিরামহীন, বিরক্তিকর কাশি এবং আরামদায়ক ঘুমের জন্য সহায়ক হিসেবে নির্দেশিত।

উপাদান

  • ডাইফেনহাইড্রামিন হাইড্রোক্লোরাইড বিপি ১৪ মিগ্রা.
  • ডেক্সট্রোমেথরফ্যান হাইড্রোব্রোমাইড বিপি ৬.৫ মি.গ্রা.
  • লেভোমেনথল বিপি ২ মি.গ্রা.

ফার্মাকোলজি

ডেক্সট্রোমেথরফ্যান হাইড্রোব্রোমাইড একটি কফ নিরোধক নন-অপিয়ড ওষুধ। এটি মস্তিষ্কের মেডুলা অবলাঙ্গাটায় কফ সেন্টারের মধ্যে কফ রিফ্লেক্স-এর জন্য থ্রেশহোল্ড বাড়িয়ে দেওয়ার মাধ্যমে কাশি দমন করে। লেভোমেনথল ডিকনজোষ্টেন্ট এবং মৃদু অনুভূতিনাশক কার্যকারিতা প্রদর্শন করে। ডাইফেনহাইড্রামিন হাইড্রোক্লোরাইডে রয়েছে কফ দমনকারী, এন্টিহিস্টামিনিক এবং এন্টিকোলিনার্জিক বৈশিষ্ট্য।

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্ত বয়স্ক এবং ১২ বছরের ঊর্ধ্বে শিশু : চা চামচের পূর্ণ ২ চামচ দিনে ৪ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। ২৪ ঘন্টায় ৮ চামচের বেশি সিরাপ সেবন করা যাবে না। শিশু এবং বয়ঃসন্ধিকালীন ব্যবহার : শিশু এবং বয়ঃসন্ধিকালীন ব্যবহারে ডেক্সট্রোমেথরফ্যান হাইড্রোব্রোমাইড এর কার্যকারিতা এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত নয়।

প্রতিনির্দেশনা

এই সিরাপ এর যে কোন একটি উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা এর ব্যবহারকে প্রতিনির্দেশিত করে। মনোএ্যামাইন অক্সিডেজ গ্রহণকারী অথবা বিগত দুই সপ্তাহের মধ্যে যারা সেবন করেছেন তাদের ক্ষেত্রে ব্যবহার উচিত নয়। রেসপিরেটরি ফেইলিয়র এর জন্য ঝুঁকিপূর্ণ রোগীদের ক্ষেত্রে ডেক্সট্রোমেথরফ্যান হাইড্রোব্রোমাইড অন্যান্য কেন্দ্রীয়ভাবে কার্যকরী এন্টিটিউসিব ওষুধের সাথে ব্যবহার করা উচিত নয়।

পার্শ্ব প্রতিক্রিয়া

এই সিরাপ সেবনে মাথা ঘুরানো, ঘুমঘুম ভাব, বমি কিংবা বমিরভাব, পরিপাকতন্ত্রের সমস্যা, মুখ, নাক ও গলা শুকিয়ে যাওয়া এবং মূত্র ত্যাগে জ্বালাপোড়া অথবা চোখে ঝাঁপসা দেখা ইত্যাদি দেখা যেতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থায় : কোন রকম বিরূপ প্রতিক্রিয়া ছাড়াই গর্ভাবস্থায় ডাইফেনহাইড্রামিন হাইড্রোক্লোরাইড এবং ডেক্সট্রোমেথরফ্যান হাইড্রোব্রোমাইড বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। তারপরও গর্ভাবস্থায় ডেক্সট্রোমেথরফ্যান হাইড্রোব্রোমাইড ব্যবহারজনিত ফলাফলের পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। দুগ্ধদান : ডেক্সট্রোমেথরফ্যান হাইড্রোব্রোমাইড অথবা এর মেটাবোলাইট মাতৃদুগ্ধে নিঃসরিত হওয়ার তথ্য জানা যায়নি তবে ডাইফেনহাইড্রামিন হাইড্রোক্লোরাইড প্লাসেন্টা অতিক্রম করে এবং মাতৃদুগ্ধে নিঃসরিত হয় বিধায় এই সিরাপ সিরাপ একান্ত প্রয়োজন ব্যতীত গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের সেবন করা উচিত নয়।

সতর্কতা

এই সিরাপ সেবনে তন্দ্রাচ্ছন্নতা হতে পারে, তন্দ্রার প্রভাব দেখা দিলে গাড়ি ও যন্ত্রপাতি চালানো থেকে বিরত থাকা উচিত। ন্যারো এ্যাঙ্গেে গ্লুকোমা অথবা সিম্পটোমেটিক প্রোস্টাটিক হাইপারট্রফিতে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ডাইফেনহাইড্রামিন হাইড্রোক্লোরাইড ব্যবহার করা উচিত নয়। মাদকদ্রব্যের ব্যবহারের অতীত অভিজ্ঞতা রয়েছে এমন কিংবা বয়ঃসন্ধিকালীন এবং তরুণদের ব্যবহারে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত।

থেরাপিউটিক ক্লাস

Combined cough expectorants, Combined cough suppressants

সংরক্ষণ

শুষ্ক স্থানে ৩০°সে. তাপমাত্রার নিচে সংরক্ষণ করুণ। আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।