MEDIXOBD.COM

Ertaco Cream

Ertaco Cream

Sertaconazole Nitrate [Topical]

ACME Laboratories Ltd.

Unit Price : 200.00 

Another Brands

Indications

সারটাকোনজল ক্রীম ১২ বছর এবং তার উপরের বয়সে ইন্টার-ডিজিটাল টিনিয়া পেডিস ও অন্যান্য টাপিক্যাল ফাংগাল ইনফেকশন-এ আক্রান্ত রোগীদের জন্য নির্দেশিত যা ট্রাইকোফাইটন রুবরাম, ট্রাইকোফাইটন মেন্টাগ্রোফাইটস ও এপিডার্মাটোফাইটন ফ্লোকোেসাম।

Composition

Pharmacology

সারটাকোনজল একটি অ্যান্টিফাংগাল যেটি ইমিডাজোল শ্রেণীর অন্তর্ভুক্ত। এটি সাইটোক্রোম P450 নির্ভরশীল আরগোস্টেরল সংশ্লেষণকে বাধা প্রদান করার মাধ্যমে কাজ করে থাকে। আরগোস্টেরল হচ্ছে ফানগাস-এর সেল মেমব্রেন-এর একটি অন্যতম প্রধান উপাদান। এই উপাদানের অভাবে কোষের সাইটোপ্লাজমের মূল উপাদান ছিদ্র পথে বেরিয়ে যাওয়ার মাধ্যমে ফানগাস-এর কোষের ক্ষতিসাধন হয়।

Dosage & Administration

ইন্টার-ডিজিটাল টিনিয়া পেডিস-এর ক্ষেত্রে সারটাকোনজল ক্রীম দিনে দুই বার করে ৪ সপ্তাহের জন্য ব্যবহার করতে হবে। আক্রান্ত পায়ে পর্যাপ্ত পরিমাণ সারটাকোনজল ক্রীম লাগাতে হবে যেন তা আক্রান্ত পায়ের আঙ্গুলের মধ্যবর্তী স্থান এবং তার পার্শ্ববর্তী স্থান উভয় ত্বককে আবৃত করে। এটি চোখ, মুখ এবং যোনীপথে ব্যবহার করা যাবে না।

Contraindications

যাদের সারটাকোনাজল নাইট্রেট অথবা এর কোন উপাদান অথবা ইমিডাজোল গ্রুপের কোন ওষুধের প্রতি জানা অথবা সন্দেহজনক সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে সারটাকোনাজল ক্রীম প্রতি নির্দেশিত।

Side Effects

ক্লিনিক্যাল ট্রায়ালে প্রাপ্ত কমন পার্শ্বপ্রতিক্রিয়া হল কন্টাক্ট ডার্মাটাইটিস, শুষ্ক ত্বক, ত্বকে জ্বালাপোড়া, প্রয়োগের স্থানে ব্যথা হওয়া।

Pregnancy & Lactation

গর্ভবর্তী মহিলাদের উপর সারটাকোনজল ক্রীমের কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা তার কোন পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। সারটাকোনজল ক্রীম গর্ভবতী মহিলাদের তখনই দেওয়া যাবে যখন এর প্রয়োজনীয়তা ঝুঁকির চেয়েও বেশি হবে। সারটাকোনাজল ক্রীম মাতৃদুগ্ধে নিঃশেষিত হয় কিনা তা জানা যায়নি। এক্ষেত্রে দেয়ার আগে সতর্কতা অবলম্বন করা উচিত।

Precautions & Warnings

সারটাকোনজল ক্রীম শুধুমাত্র ত্বকে ব্যবহারের জন্য। যদি অস্বস্তি অনুভূত হয় তবে ব্যবহার বন্ধ করতে হবে এবং উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। যাদের এজোল গ্রুপের অ্যান্টিফাংগাল ওষুধে সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।

Therapeutic Class

Drugs used in Vaginal and Vulval condition, Imidazole antifungal agent

Storage Conditions

শিশুদের নাগালের বাইরে রাখুন। আলো থেকে দূরে, ২৫°সে. তাপমাত্রার নিচে ও শুষ্কস্থানে রাখুন।