Indications
ডারমাটোফাইট, ঈস্ট এবং মোউল্ডস দ্বারা সংক্রমিত অনিকোমাইকোসিস এর জন্য এমোরলফিন হাইড্রোক্লোরাইড নির্দেশিত।
Composition
Pharmacology
এমোরলফিন একটি টপিক্যালী ব্যবহার উপযোগী ছত্রাকরোধী ঔষধ। এটি একটি নতুন কেমিক্যাল শ্রেণী মরফোলিন গ্রুপের অন্তর্ভুক্ত। এমোরলফিন ছত্রাকের কোষপ্রাচীরের স্টেরল বায়োসিন্থেসিস এ প্রভাব ফেলার মাধ্যমে ছত্রাকের কোষপ্রাচীরের পরিবর্তন ঘটায়। এভাবে এটি ছত্রাকরোধী অথবা ছত্রাক নাশক কার্যকারিতা প্রদর্শন করে। এমোরলফিন বিস্তৃত প্রজাতির ছত্রাকের বিরুদ্ধে কার্যকর। এমোরলফিন বিভিন্ন ঈস্ট, ডারমাটোফাইট, মোউল্ডস, ডারমাটোসিয়ে এবং ডাইমরফিক ছত্রাকের বিরুদ্ধে কার্যকর।
Dosage & Administration
এমোরলফিন অনিকোমাইকোসিসে আক্রান্ত হাতের নখ অথবা পায়ের নখে সপ্তাহে একবার অথবা দুইবার লাগাতে হবে অথবা চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ব্যবহার করতে হবে। সংক্রমণ সম্পূর্ণ নিরাময় হওয়া এবং নতুন নখ বেড়ে ওঠা পর্যন্ত এমোরলফিন ব্যবহার করে যেতে হবে। সংক্রমণ নিরাময় হতে সাধারণত হাতের নখের জন্য ৬ মাস এবং পায়ের নখের জন্য ৯ থেকে ১২ মাস সময় লেগে থাকে।
Contraindications
অতিসংবেদনশীল রোগীর ক্ষেত্রে পুনরায় ব্যবহার প্রতিনির্দেশিত।
Side Effects
বিরল পার্শ্বপ্রতিক্রিয়া (১০০০ এর মধ্যে ১ জনেরও কম জনসাধারণের ক্ষেত্রে ঘটে থাকে): নখের রং পরিবর্তিত হতে পারে, নখ ভঙ্গুর হয়ে যেতে পারে। খুবই বিরল পার্শ্বপ্রতিক্রিয়া (১০০০০ এর মধ্যে ১ জনেরও কম জনসাধারণের ক্ষেত্রে ঘটে থাকে): জ্বালাপোড়া অথবা ত্বকে অ্যালারজিক প্রতিক্রিয়া দেখা যেতে পারে (কন্ট্যাক্ট ডারমাটাইটিস)। অজ্ঞাত পার্শ্বপ্রতিক্রিয়া : লালচে ভাব, চুলকানি, ফোস্কা এবং অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। (কন্ট্যাক্ট ডারমাটাইটিস)।
Pregnancy & Lactation
গর্ভাবস্থায় এমোরলফিন এর নিরাপদ ব্যবহারের উপযোগী তথ্য এখনো পাওয়া যায়নি। এমোরলফিন মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি। স্তন্যদানকালে এমোরলফিন ব্যবহারের উপযোগী।
Precautions & Warnings
চোখ, কান ও মিউকাস মেমব্রেনের (যেমন: মুখ এবং নাক) সংস্পর্শ নেইল ল্যাকার যেন না আসে সেদিকে লক্ষ রাখতে হবে। শ্বাসনালীর মাধ্যমে ঔষুধটি প্রয়োগ করা যাবে না। জৈব দ্রাবক ব্যবহারের সময় হাতে অভেদ্য গ্লাভস ব্যবহার করতে হবে যেন নেইল ল্যাকার ধুয়ে না যায়।
Therapeutic Class
Other preparations
Storage Conditions
৩০°সে. এর উপরে সংরক্ষণ করা হতে বিরত থাকুন। উচ্চ তাপ এর সংস্পর্শ থেকে নেইল ল্যাকারকে দূরে রাখুন। বোতল শক্তভাবে বন্ধ রাখুন।