MEDIXOBD.COM

Amenavir Tablet    

Amenavir Tablet

Amenamevir

Square Pharmaceuticals PLC

Unit Price : 150.00 (1 x 7: 1,050.00)

Another Brands

নির্দেশনা

এমিনামেভির হারপিস সিমপ্লেক্স, পুনরাবৃত্ত হারপিস সিমপ্লেক্স এবং হারপিস জোস্টার সংক্রমণের ক্ষেত্রে নির্দেশিত।

উপাদান

ফার্মাকোলজি

এমিনামেভির, একটি অভিনব হেলিকেস-প্রাইমেস ইনহিবিটর। ভাইরাল রেপ্লিকেশন প্রক্রিয়াকে টার্গেট করে, হেলিকেস-প্রাইমেজ কমপ্লেক্সের সাথে বাইন্ড করে, ভাইরাল ডিএনএ এর আনওয়াইন্ডিং প্রতিরোধ করার মাধ্যমে ডিএনএ প্রতিলিপি সূচনা প্রতিরোধ করে। ফলশ্রুতিতে, ভাইরাল লোড হ্রাস করে এবং ভেরিসেলা জোস্টার এবং হারপিস সংক্রমণের তীব্রতা হ্রাস পায়।

মাত্রা ও সেবনবিধি

হারপিস সিমপ্লেক্স : প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে, এমিনামেভির ২০০ মি.গ্রা. প্রতিদিন একবার খাবারের পর খেতে হবে। পুনরাবৃত্ত হারপিস সিমপ্লেক্স : পুনরাবৃত্ত হারপিস সিমপ্লেক্সের প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ার ৬ ঘন্টার মধ্যে, খাবারের পর এমিনামেভির ১২০০ মি.গ্রা. মাত্র একবার খেতে হবে। (শুধুমাত্র একটি ডোজ প্রয়োজন) হারপিস জোস্টার : প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে, এমিনামেভির ৪০০ মি.গ্রা. প্রতিদিন একবার খাবারের পর খেতে হবে। শিশুদের ক্ষেত্রে ব্যবহার : শিশুদের ক্ষেত্রে এমিনাভির এর নিরাপত্তা এবং কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি।

প্রতিনির্দেশনা

এমিনামেভির নিম্নলিখিত ক্ষেত্রে প্রতি নির্দেশিত: গুরুতর কিডনি বিকলতা/ জটিলতা এমিনামেন্ডির বা এর কোন উপাদানের প্রতি অতি সংবেদনবিশীলতা

পার্শ্ব প্রতিক্রিয়া

সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া : মাথাব্যথা, বমি বমি ভাব, ডায়রিয়া, পেট ব্যথা, ত্বকের প্রতিক্রিয়া, এন-এসিটাইল-বিটা-ডি-গ্লুকোসামিনিডেইজ এবং আলফা-ওয়ান-মাইক্রোগ্লোবিউলিন এর পরিমান বৃদ্ধি। গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া : থ্রম্বোসাইটোপেনিয়া, মাড়ির রক্তপাত এবং বুক ধরফর করা।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

প্রাণীদের উপর গবেষণায়, মাতৃ প্রাণী বা ভ্রণের বিকাশের উপর কোন বিরূপ প্রভাব পাওয়া যায়নি। গর্ভাবস্থায় এমিনামেভির ব্যবহারের কোন তথ্যাদি পাওয়া যায়নি। স্তন্যদানে এমিনামেভির ব্যবহার সম্পর্কে কোনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না।

সতর্কতা

গুরুতর কিডনি বিকলতা / জটিলতা থ্রোম্বোসাইটোপেনিয়া বয়স্ক রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে

থেরাপিউটিক ক্লাস

Anti-viral drugs

সংরক্ষণ

৩০° সে তাপমাত্রার নিচে রাখুন, শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাহিরে রাখুন।