নির্দেশনা
টেনােক্সিকাম নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- বাতজনিত অস্থিসন্ধির ব্যথা অস্থিসন্ধির প্রদাহ এনকাইলােজিং স্পনডিলাইটিস টেন্ডাইটিস মচকে যাওয়া জনিত প্রদাহ ঘাড়ের অথবা কোমড়ের পরিধমনী প্রদাহ তীব্র বাত।
উপাদান
ফার্মাকোলজি
মাত্রা ও সেবনবিধি
নির্ধারিত প্রয়োগমাত্রা : বাতজনিত অস্থিপ্রদাহ ব্যতীত অন্যান্য ক্ষেত্রে দৈনিক ২০ মিগ্রা মাত্রা নির্দিষ্ট সময়ে প্রয়োগ করতে হবে। বাতজনিত তীব্র অস্থি প্রদাহে : দৈনিক ৪০ মিগ্রা মাত্রা প্রথম দুই দিন ও দৈনিক ২০ মিগ্রা মাত্রা পরবর্তী ৫ দিন প্রয়ােগ করতে হবে। দীর্ঘস্থায়ী রােগের ক্ষেত্রে : চিকিৎসা শুরুর প্রথম দিকেই ওষুধের ক্রিয়া দেখা যায় ও পরবর্তীতে ওষুধের ক্রিয়া বাড়তে থাকে। দীর্ঘস্থায়ী রােগের চিকিৎসায় দৈনিক ২০ মিগ্রা এর বেশী মাত্রা ব্যবহার করা উচিত নয়। সেক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। দীর্ঘদিন ব্যবহারের ক্ষেত্রে দৈনিক ১০ মিগ্রা মাত্রা ব্যবহার করা যেতে পারে। বিশেষ মাত্রা নির্দেশনা : উপরে নির্দেশিত প্রয়ােগমাত্রা বয়স্ক, কিডনি ও লিভারের রােগীদের ক্ষেত্রেও প্রযোজ্য। ক্লিনিক্যাল পরীক্ষা না থাকায় শিশুদের ক্ষেত্রে কোন মাত্রা নির্দেশনা নেই।
প্রতিনির্দেশনা
টেনােক্সিকাম নিম্নলিখিত রােগীদের ক্ষেত্রে প্রয়ােগ করা উচিত নয়- টেনােক্সিকাম এর প্রতি সংবেদনশীল রােগী স্যালিসাইলেট অথবা অন্যান্য NSAID যাদের ক্ষেত্রে হাঁপানী, ন্যাজাল প্রদাহ ও অ্যালার্জি সৃষ্টি করে পাকস্থলীর প্রদাহ, পাকস্থলী ও অন্ত্রের ক্ষতের রােগী।
পার্শ্ব প্রতিক্রিয়া
ফ্রিকোয়েন্সি ১% এর বেশি: গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্ট : গ্যাস্ট্রিক, এপিগ্যাস্ট্রিক এবং পেটের অস্বস্তি, অর্জীণ, বুক জ্বালাপোড়া, বমি বমি ভাব। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র : মাথা ঘােরা, মাথা ব্যথা। ফ্রিকোয়েন্সি ১% এর কম: গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্ট : কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, স্টোমাটাইটিস, গ্যাস্ট্রাইটিস, বমিভাব, আলসার, গ্র্যাস্ট্রিক-রক্তপাত সহ হেমেটেসিস এবং মেলেনা। মধ্যম্নায়ুতন্ত্র : ক্লান্তি, ঘুমের ব্যাঘাত, ক্ষুধামন্দা, শুকনাে মুখ এবং ভার্টিগো । ত্বক : চুলকানি (পায়ু অঞ্চলে), এরিথমা, ফুসকুড়ি। মূত্রাশয়। মূত্রনালী এবং কিডনী : BUN বা ক্রিয়েটিনিন। যকৃত ও পিত্তথলি : লিভারের এনজাইম কার্যকলাপ বৃদ্ধি করে। কার্ডিওভাসকুলার সিস্টেম : ধড়ফড়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র : চোখের ব্যাঘাত। ত্বক : স্টিভেন্স-জনসন সিনড্রোম, আলােক সংবেদনশীলতা প্রতিক্রিয়া, ভাস্কুলাইটিস। রক্ত : রক্ত স্বল্পতা, অ্যাগ্রানুলােকাইটোসিস, লিউকোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া। সংবেদনশীল প্রতিক্রিয়া : শ্বাস-প্রশ্বাস এর সমস্যা, হাঁপানি, অ্যানাফিল্যাক্সিস, অ্যানজিওইডিমা। কার্ডিওভাসকুলার সিস্টেম : উচ্চ রক্তচাপ।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
প্রাণীদেহের উপর পরীক্ষায় কোন টেরাটোজেনিক প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে এক্ষেত্রে গর্ভবতীদের উপর কোন পরীক্ষা হয়নি। NSAID যেহেতু প্রােষ্টাগ্ল্যানডিন উৎপাদনে বাধা দেয়, সেহেতু গর্ভাবস্থার শেষের দিকে প্রয়ােগ করলে গর্ভস্থ শিশুর ডাক্টাস আর্টেরিওসাস বন্ধ হয়ে যেতে পারে। প্রসবকালীন সময়ে প্রয়ােগ করলে প্রসবব্যথা দীর্ঘস্থায়ী হয় ও প্রসব বিলম্বিত হয়। গর্ভাবস্থার শেষ তিন মাস টেনােক্সিকাম ব্যবহার পরিহার করতে হবে। টেনােক্সিকাম একক মাত্রায় প্রয়ােগ করে দেখা গেছে যে এটি খুব স্বল্প পরিমান (০.২%) মাতৃদুগ্ধে নি:সরিত হয়। দুগ্ধদাত্রী যে সকল মা টেনােক্সিকাম গ্রহণ করেন তাদের সন্তানদের উপর এর কোন বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি। তথাপি বিরূপ প্রতিক্রিয়ার সম্ভাবনার কারণে টেনােক্সিকাম সেবনকারী মায়েদের দুগ্ধদান বন্ধ রাখতে হবে।
সতর্কতা
NSAID মূত্রসংবহনতন্ত্রে প্রােষ্টাগ্ল্যানডিন উৎপাদন কমিয়ে দেয় ফলে বৃক্কীয় মূত্রসংবহনতন্ত্রের ও দেহে পানি ও খনিজ লবনের ভারসাম্য রক্ষায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। রােগীদের হৃৎপিন্ড ও কিডনির কার্যকারিতা ভালভাবে পর্যবেক্ষন করতে হবে (BUN, ক্রিয়েটিনিন, ওজন বৃদ্ধি) মূত্রসংবহনতন্ত্রের রােগী, ডায়াবেটিস রােগী যাদের (মূত্রসংবহনতন্ত্রের সমস্যা রয়েছে, যকৃতের সিরোসিস, কনজেসটিভ হার্ট ফেইলিওর এর রােগী), কিডনির উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টিকারী ওষুধ ব্যবহারকারী, ডাইইউরেটিক ও কর্টিকোষ্টেরয়েড ব্যবহারকারী। টেনােক্সিকাম অনুচক্রিকা একত্রীকরণে বাধা দেয় ফলে রক্তের হেমােষ্টেসিসও বাধা প্রাপ্ত হয়। রক্তের কোয়াগুলেশন ফ্যাক্টর, রক্তজমাট বদ্ধতার সময়, প্রােথ্ম্থিনটাইম, ও অ্যাকটিভেটেড প্রােথ্রম্বিনটাইমের উপর টেনােক্সিকামের কোন উল্লেখযােগ্য প্রভাব নেই।
থেরাপিউটিক ক্লাস
Drugs for Osteoarthritis, Drugs used for Rheumatoid Arthritis, Non-steroidal Anti-inflammatory Drugs (NSAIDs)