MEDIXOBD.COM

Orlistat

নির্দেশনা

অরলিস্ট্যাট কম ক্যালরি সম্পন্ন খাদ্যের সাথে স্থুলকায় ও মাত্রাতিরিক্ত ওজনের রোগীদের ক্ষেত্রে নির্দেশিত যাদের টাইপ-২ ডায়াবেটিস, হাইপারলিপিডেমিয়া ও উচ্চ রক্তচাপের প্রবণতা রয়েছে।

Composition

ফার্মাকোলজি

অরলিস্ট্যাট একটি সুনির্দিষ্ট এবং শক্তিশালী লাইপেজ প্রশমক । ইহা পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্রের লুমেনে গ্যাস্ট্রিক ও প্যানক্রিয়াটিক লাইপেজের কার্যকর সেরিনের সাথে সমযোজী বন্ধন সৃষ্টির মাধ্যমে এনজাইমের কার্যকারিতাকে প্রশমন করে । ফলে অকার্যকর এনজাইম খাদ্যস্থিত চর্বিকে বিশ্লেষণ করে শোষণযোগ্য মনোগ্লিসারাইড ও ফ্যাটি এসিডে পরিণত করতে পারে না , যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক ।

মাত্রা ও সেবনবিধি

অরলিস্ট্যাট এর নির্দেশিত মাত্রা হলো একটি ক্যাপসুল খাওয়ার আগে, খাওয়ার সাথে অথবা খাওয়ার ১ ঘন্টার মধ্যে গ্রহণ করতে হবে। যদি খাদ্যে চর্বির পরিমাণ কম থাকে অথবা খাদ্য গ্রহণ না করা হয় তবে ক্যাপসুল গ্রহণ করার প্রয়োজন নেই। বিশেষ ক্ষেত্রে নির্দেশনা : বৃদ্ধ, যকৃত এবং বৃক্কের দুর্বলতা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে অরলিস্ট্যাট এর সহনশীলতা ও কার্যকারিতা নিয়ে কোন পরীক্ষালব্ধ তথ্য নেই।

প্রতিনির্দেশনা

অরলিস্ট্যাট দীর্ঘমেয়াদী অপুষ্টিজনিত সমস্যা, কোলেস্ট্যাসিস এ আক্রান্ত রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত। অরলিস্ট্যাট এর সাথে ব্যবহৃত অন্যান্য উপাদানের প্রতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া

অতিসংবেদনশীলতার বিভিন্ন লক্ষণ কদাচিৎ দেখা যায়। প্রধান লক্ষণগুলো প্রুরিটাস, এক্সানথেমা, আর্টিকারিয়া, এনজিওএডিমা ও এনাফাইলেক্সিস প্রভৃতি দেখা দিতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভবতী মহিলাদের ওপর পরিচালিত সুপ্রতিষ্ঠিত ও সুনিয়ন্ত্রিত নির্ভরযোগ্য পরীক্ষালব্ধ তথ্য নেই। অরলিস্ট্যাট মায়ের দুধে নিঃসৃত হয় কিনা জানা যায়নি। অরলিস্ট্যাট স্তন্যদানরত মায়ের ক্ষেত্রে নির্দেশিত নয়।

সতর্কতা

অরলিস্ট্যাট নির্দেশনার পূর্বে স্থুলতার জৈব কারণগুলি (যেমন- হাইপোথাইরয়েডিজম) বাদ দেওয়া উচিত। অরলিস্ট্যাট এবং সাইক্লোসপোরিন একইসাথে গ্রহণ করা উচিত নয়। অরলিস্ট্যাট গ্রহণের কমপক্ষে ২ ঘন্টা আগে বা পরে সাইক্লোপোরিন গ্রহণ করা উচিত। সাইক্লোসপোরিন পরিমান পরিমাপ করা এবং ঘন ঘন পর্যবেক্ষণ করা উচিত। অরলিস্ট্যাট দিয়ে চিকিৎসাকালীন সময় এন্টিডায়াবেটিক ঔষধ এর সাথে পর্যবেক্ষণ করা উচিত। রোগীকে অবশ্যই নির্দেশিত খাবার তালিকা অনুযায়ী খাবার গ্রহণ করতে হবে। চর্বিযুক্ত খাবারের সাথে অরলিস্ট্যাট গ্রহণ করলে আন্ত্রিক গোলযোগের ঝুঁকি বেড়ে যেতে পারে। প্রতিদিন চর্বির পরিমাণ ৩ বারে প্রধান খাবারের সাথে গ্রহণ করা উচিত ।

থেরাপিউটিক ক্লাস

Appetite suppressant drugs/Anti-obesity drugs

সংরক্ষণ