নির্দেশনা
ভাইডালিন এ আইভি হচ্ছে শিরাপথে ব্যবহার্য সম্পূরক পুষ্টি হিসাবে দৈনন্দিন পানিতে দ্রবণীয় ভিটামিনসমূহের এবং প্রোটিনের প্রয়োজনীয়তা পূরণ করার জন্য নির্দেশিত। প্রতিটি কম্বিপ্যাকে আছে- পানিতে দ্রবীভূত মাল্টিভিটামিন পাউডার ফর ইনফিউশেনের ১ টি ভায়াল ২৫০ মি.লি. এ্যামাইনো এসিডের ১ টি বোতল ১ টি ১০ মি.লি. ডিসপোজেবল সিরিঞ্জ ১ টি ইনফিউশন সেট ১ টি হ্যাঙ্গার ১ টি ফাস্টর্ এইড ব্যান্ডেজ এবং ১ টি অ্যালকোহল প্যাড।
উপাদান
- ভিটামিন বি১ (থায়ামিন নাইট্রেট হিসেবে) বিপি: ২.৫ মি.গ্রা.
- ভিটামিন বি২ (রিবোফ্লাভিন সোডিয়াম ফসফেট হিসেবে) বিপি: ৩.৬ মি.গ্রা.
- নিকোটিনামাইড বিপি: ৪০ মি.গ্রা.
- ভিটামিন বি৬ (পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড হিসেবে) বিপি: ৪ মি.গ্রা.
- প্যানটোথেনিক এসিড (ডেক্সপানথেনল হিসেবে) বিপি: ১৫ মি.গ্রা.
- এসকরবিক এসিড (সোডিয়াম এসকরবেট হিসেবে) বিপি: ১০০ মি.গ্রা.
- বায়োটিন বিপি: ০.০৬ মি.গ্রা.
- ফলিক এসিড বিপি: ০.৪ মি.গ্রা.
- ভিটামিন বি১২ (সায়ানোকোবালামিন হিসেবে) বিপি: ০.০০৫ মি.গ্রা
- এল-আইসোলিউসিন ইউএসপি: ০.৩৫২ গ্রাম
- এল-লিউসিন ইউএসপি: ০.৪৯ গ্রাম
- এল-লাইসিন হাইড্রোক্লোরাইড ইউএসপি: ০.৪৩ গ্রাম
- এল-মিথিওনিন ইউএসপি: ০.২২৫ গ্রাম
- এল-ফিনাইল এলানিন ইউএসপি: ০.৫৩৩ গ্রাম
- এল-থ্রিওনিন ইউএসপি: ০.২৫ গ্রাম
- এল-ট্রিপ্টোফেন ইউএসপি: ০.০৯ গ্রাম
- এল-ভ্যালিন ইউএসপি: ০.৩৬ গ্রাম
- এল-হিস্টিডিন ইউএসপি: ০.২৫ গ্রাম
- এল-টাইরোসিন ইউএসপি: ০.০২৫ গ্রাম
- এল-আরজিনিন ইউএসপি: ০.৫০ গ্রাম
- এল-এসপারটিক এসিড ইউএসপি: ০.২৫ গ্রাম
- এল-গ্লুটামিক এসিড বিপি:০.০৭৫ গ্রাম
- এল-এলানিন ইউএসপি: ০.২০ গ্রাম
- এল-সিস্টিন বিপি: ০.০১ গ্রাম
- গ্লাইসিন (এ্যামাইনো এসিটিক এসিড) ইউএসপি: ০.৭৬ গ্রাম
- এল-প্রোলিন ইউএসপি: ০.১০ গ্রাম
- এল-সেরিন ইউএসপি: ০.১০ গ্রাম
- ডি-সরবিটল: ৫.০০ গ্রাম
- সোডিয়াম (Na+): ৩৫.৫ মিলিমোল/লিটার
- পটাশিয়াম (K+): ২৫.০ মিলিমোল/লিটার
- ম্যাগনেসিয়াম (Mg++): ২.৫ মিলিমোল/লিটার
- ক্লোরাইড (Cl-): ৫৩.৪ মিলিমোল/লিটার
- এসিটেট ((CH3COO-): ২৫.০ মিলিমোল/লিটার
ফার্মাকোলজি
মাত্রা ও সেবনবিধি
প্রাপ্তবয়স্ক এবং শিশুদের ওজন ১০ কেজি বা তার বেশি হলে : দৈনিক ১টি ভায়াল (১০ মি.লি.)। শিশুদের ওজন ১০ কেজির কম হলে : দৈনিক শরীরের ওজনের প্রতি কেজিতে ১ মি.লি. অনুপাতে দ্রবণীয় মিশ্রণ দিতে হবে। ব্যাবহারবিধি- ২৫০ মি.লি. গ্লাস বোতল থেকে ১০ মি.লি. সলিউশন সিরিঞ্জে টেনে নিন মাল্টিভিটামিন ভায়ালের ক্যাপ খুলে সিরিঞ্জে টেনে নেওয়া ১০ মি.লি. সলিউশন ভায়ালে প্রবেশ করান। এতে ভায়ালে হলুদ বর্ণের সলিউশন তৈরি হবে ভায়াল থেকে তৈরিকৃত সম্পূর্ণ সলিউশন সিরিঞ্জে টেনে নিন সিরিঞ্জে টেনে নেওয়া সলিউশন ২৫০ মি.লি. গ্লাস বোতলের সলিউশনে প্রবেশ করান এবার প্রতি মিনিটে ২০ ফোঁটা করে শিরাপথে রোগীর শরীরে দিন
প্রতিনির্দেশনা
যদি কোন উপাদান যেমন থায়ামিন এর প্রতি সংবেদনশীলতা আছে এসকল রোগীর জন্য এই ঔষধ প্রতিনির্দেশিত।
পার্শ্ব প্রতিক্রিয়া
এই ঔষধের কোন উপাদান যেমন থায়ামিন এর প্রতি সংবেদনশীলতা আছে এমন রোগীর ক্ষেত্রে এলার্জিক ক্রিয়া হতে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
ভাইডালিন লায়োফিলাইজ্ড পাউডার ফর ইনফিউশনঃ ইউএস এফডিএ প্রেগন্যান্সি ক্যাটাগরি-এ। এমিসল আইভিঃ মানুষের মধ্যে গর্ভাবস্থায় এ্যামাইনো এসিড দ্রবনের সফল এবং নিরাপদ প্রদান পরিলক্ষিত হয়েছে। প্রাণীর উপর এধরনের পরীক্ষা পরিলক্ষিত হয়নি।
সতর্কতা
যদি লায়োফিলাইজ্ড পাউডার ফর ইনফিউশন পানি মিশ্রিত দ্রবণ দ্বারা দ্রবীভূত করা হয় তবে অবশ্যই আলো থেকে দূরে রাখতে হবে। কিন্তু ফ্যাট ইমালসনের আলো প্রতিরোধী বৈশিষ্ঠ্য থাকার কারণে লায়োফিলাইজ্ড পাউডার ফর ইনফিউশন যদি লিপিডে দ্রবীভূত করা হয় তবে এই সতর্কতা অবলম্বন করতে হবে না।
থেরাপিউটিক ক্লাস
Multi-vitamin & Multi-mineral combined preparations
সংরক্ষণ