MEDIXOBD.COM

Iron Polymaltose Complex + Folic Acid + Zinc + Vitamin B-Complex    

নির্দেশনা

গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে আয়রণ, ফলিক এসিড, বি-ভিটামিনসমূহের ঘাটতি পুরণে অথবা আয়রণ, ফলিক এসিড, বি-ভিটামিনসমূহ এবং ভিটামিন-সি-এর প্রতিরােধমূলক চিকিৎসায় ইহা নির্দেশিত।

উপাদান

  • আয়রণ বিপি ৪৭ মি.গ্রা. (আয়রণ পলিম্যালটোজ কমপ্লেক্স ১৮৮ মি.গ্রা. হিসেবে)
  • জিংক সালফেট মনােহাইড্রেট ইউএসপি ৬১.৮ মি.গ্রা. (যা ২২.৫ মৌলিক জিংক এর সমতুল্য)
  • ফলিক এসিড বিপি ০.৫০ মি.গ্রা.
  • থায়ামিন হাইড্রোক্লোরাইড ইউএসপি ৫ মি.গ্রা.
  • রিবোফ্লাভিন বিপি ২ মি.গ্রা.
  • নিকোটিনামাইড ইউএসপি ২০ মি.গ্রা.
  • পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড বিপি ২ মি.গ্রা.

ফার্মাকোলজি

ইহা আয়রণ পলিম্যালটোজ কমপ্লেক্স, ফলিক এসিড, জিংক এবং বি-ভিটামিন সমূহের একটি বিশেষ প্রস্তুতি। আয়রন পলিম্যালটোজ কমপ্লেক্স, পলিনিউক্লিয়ার আয়রন হাইড্রোক্সাইড এবং ডেক্সট্রিন এর আংশিক হাইড্রোলাইজড করা পানিতে দ্রবনীয় ম্যাক্রোমলিকুলার কমপ্লেক্স। ইহা খাবার অথবা অন্য কোন ওষুধের সাথে বিক্রিয়া করে না এজন্য ইহার শােষনাকার্য ব্যাহত হয় না। এই কমপ্লেক্স শােষিত হবার পর হিমােগ্লোবিন তৈরিতে আয়রনের ব্যবহার উচ্চ হারে বাড়ে। ফলিক এসিড নিউরাল টিউবের ক্রটি রােধ করে। বিপাক প্রক্রিয়া, রক্ত উৎপাদন ক্ষত নিরাময়, রােগ প্রতিরােধ ক্ষমতা, ইত্যাদিতে জিংক একটি গুরুত্বপূর্ণ উপাদান। স্নায়ুতন্ত্রের কার্যকারিতায় এবং হজম প্রক্রিয়ায় থিয়ামিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হজম প্রক্রিয়ায় রােগ প্রতিরােধ ক্ষমতায় এবং শক্তি উৎপন্ন করতে রিবােফ্লাবিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মস্তিষ্কের উন্নতি সাধন, লােহিত রক্ত কনিকা উৎপাদন, আমিষের বিপাক এবং প্রাতঃকালীন দুর্বলতা রােধ করতে পাইরিডক্সিনের প্রয়ােজনীয়তা আছে। শক্তি উৎপাদনে, রক্ত চাপ এবং প্রবাহে নিকোটিনামাইডের প্রয়ােজনীয়তা আছে।

মাত্রা ও সেবনবিধি

দৈনিক ১টি ক্যাপসুল। তীব্র অবস্থায় দৈনিক ২টি ক্যাপসুলের প্রয়ােজন হতে পারে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশিত।

প্রতিনির্দেশনা

যাদের এই ওষুধের কোন উপাদানের প্রতি জ্ঞাত অতিসংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ওষুধটি প্রতিনির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া

সাধারণত সুসহনীয়। তথাপি কিছু অ্যালার্জিক রিএ্যাকশন ঘটতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ইহার ব্যবহার অনুমােদিত।

সতর্কতা

যেসব রােগীদের আয়রণ মাত্রাধিক্যতা রয়েছে, যেমন- হিমােক্রোম্যাটোসিস, হিমােলাইটিক অ্যানিমিয়া অথবা রেড সেল অ্যাপ্লাসিয়া তাদের ক্ষেত্রে যত্ন নেওয়া উচিত। আয়রণ টেট্রাসাইক্লিনের সঙ্গে চিলেট গঠন করে এবং পরিশােষণ বিঘ্নিত হতে পারে।

থেরাপিউটিক ক্লাস

Iron & Vitamin Combined preparations

সংরক্ষণ