MEDIXOBD.COM

Guaifenesin + Levomenthol + Diphenhydramine

নির্দেশনা

এই সিরাপ কাশি এবং সংশ্লিষ্ট জমাটবাধা জনিত উপসর্গ ও আরামদায়ক ঘুমের জন্য সহায়ক হিসেবে নির্দেশিত।

Composition

  • Gualfonosln BP 100 mg
  • Levomenthol BP 1.1 mg
  • Diphenhydramine Hydrochlorldo BP 14 mg

ফার্মাকোলজি

গুয়াইফেনিসিন বুকে জমাটবাধা শ্লেষ্মার ঘনত্ব কমায় এবং শ্লেষ্মা বের করার ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। লেভোমেনথল ডিকনজেষ্টেন্ট এবং মৃদু অনুভূতিনাশক কার্যকারিতা প্রদর্শন করে। ডাইফেনহাইড্রামিন হাইড্রোক্লোরাইডে রয়েছে কফ দমনকারী, এন্টিহিস্টামিনিক এবং এন্টিকোলিনার্জিক বৈশিষ্ট্য।

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্ত বয়স্ক এবং ১২ বছরের ঊর্ধ্বে শিশু : চা চামচের পূর্ণ ২ চামচ দিনে ৪ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। ২৪ ঘন্টায় ৮ চামচের বেশি সিরাপ সেবন করা যাবে না। শিশু এবং বয়ঃসন্ধিকালীন ব্যবহার : শিশু এবং বয়ঃসন্ধিকালীন ব্যবহারে গুয়াইফেনিসিন এর কার্যকারিতা এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত নয়।

প্রতিনির্দেশনা

এই সিরাপের যে কোন একটি উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা এর ব্যবহারকে প্রতিনির্দেশিত করে। মনোএ্যামাইন অক্সিডেজ গ্রহণকারী অথবা বিগত দুই সপ্তাহের মধ্যে যারা সেবন করেছেন তাদের ক্ষেত্রে ব্যবহার উচিত নয়।

পার্শ্ব প্রতিক্রিয়া

এই সিরাপ সেবনে মাথা ঘুরানো, ঘুমঘুম ভাব, বমি কিংবা বমিরভাব, পরিপাকতন্ত্রের সমস্যা, মুখ, নাক ও গলা শুকিয়ে যাওয়া এবং মূত্র ত্যাগে জ্বালাপোড়া অথবা চোখে ঝাঁপসা দেখা ইত্যাদি দেখা যেতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

অন্যান্য ওষুধের মত গর্ভাবস্থায় এই সিরাপ ব্যবহারে সাবধানতা অবলম্বন করা উচিত। এই সিরাপ ব্যবহারে মানব ভ্রুনের কিংবা দুগ্ধপানকারী শিশুদের ক্ষেত্রে ক্ষতিকর প্রভাবের কোন সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

সতর্কতা

এই সিরাপ সেবনে তন্দ্রাচ্ছন্নতা হতে পারে, তন্দ্রার প্রভাব দেখা দিলে গাড়ি ও যন্ত্রপাতি চালানো থেকে বিরত থাকা উচিত। ন্যারো এ্যাঙ্গেল গ্লুকোমা অথবা সিম্পটোমেটিক প্রোস্টাটিক হাইপারট্রফিতে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ডাইফেনহাইড্রামিন হাইড্রোক্লোরাইড ব্যবহার করা উচিত নয়। যে সকল রোগীদের বিরামহীন, দীর্ঘস্থায়ী কফ যেমন এ্যাজমা সংশ্লিষ্ট অথবা অতিরিক্ত কফ নিঃসৃত হয় তাদের এই সিরাপ চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার উচিত নয়।

থেরাপিউটিক ক্লাস

Combined cough expectorants

সংরক্ষণ